Thursday, May 14, 2026

বিচারককে আঘাত করে ইউএস ওপেন থেকে বহিষ্কৃত জকোভিচ

Date:

Share post:

বর্তমানে টেনিসে বিশ্বের এক নম্বর খেলোয়াড় নোভাক জেকোভিচ। কিন্তু এই সার্বিয়ান তারকা টেনিস কোর্টে যা করে বসলেন তা কেউ স্বপ্নের ভাবতে পারেন নি। জকোভিচকে বহিষ্কার করা হয়েছে ইউএস ওপেন থেকে।যদিও পরে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন ‘‌জোকার’। এই প্রসঙ্গে ইনস্টাগ্রামে একটি পোস্টও করেন‌।
রবিবার পাবলো ক্যারেনো বুস্তার বিরুদ্ধে চতুর্থ রাউন্ডের ম্যাচে এই কাণ্ড ঘটিয়েছেন সার্বিয়ান তারকা। প্রথম সেটের একাদশতম গেমে নিজের সার্ভিস খুইয়ে ৫–৬ গেমে পিছিয়ে পড়েন জোকার। এরপরই রাগের মাথায় বলটিকে অন্যদিকে মারেন। যা গিয়ে লাগে ওই মহিলা লাইন জাজের গলায়। সঙ্গে সঙ্গে জোকোভিচ এগিয়ে যান তাঁর দিকে। এর পরে টুর্নামেন্ট সুপারভাইজারের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় সার্বিয়ার তারকার। ইচ্ছাকৃতভাবে এই কাজ যে জকোভিচ করেননি, সেটা সবাই বুঝতে পারলেও শেষ পর্যন্ত জানিয়ে দেওয়া হয় এ বারের যুক্তরাষ্ট্র ওপেন থেকে বহিষ্কার করা হচ্ছে তাঁকে।

ষষ্ঠ বাছাই কেভিতোভাকে শুরু থেকেই চাপে রাখেন মার্কিনী শেলবি রজার্স। প্রথম সেট টাইব্রেকারে হেরে বসলেও ২য় সেট ৬-৩’এ জিতে ম্যাচে ফিরে আসেন কেভিতোভা। তবে শেষ সেটে আর ম্যাচ বাঁচাতে পারেননি এই চেক তারকা। আবারো টাইব্রেকে হেরে বিদায় নেন গেল আসরের রানার আপ পেত্রা কেভিতোভা।

৮ম বাছাই পেত্রা মার্টিচকে প্রথম সেটেই ৬-৩ এ হারিয়ে দেন কাজাখস্তানের ইউলিয়া পুতিন্তেসেভা। ২য় সেটে মার্টিচ ৬-২ এ জয় পেলেও শেষ সেটে আর পেরে ওঠেননি। ৬-৪ সেট জিতে ক্যারিয়ারে প্রথমবারের মত ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে ওঠেন ইউলিয়া পুতিন্তেসেভা।

তবে অ্যাঞ্জেলিক কারবারকে ম্যাচে দাঁড়াতেই দেননি জেনিফার ব্রাডি। প্রথম সেট ৬-১ এ হারের পর ২য় সেট ৬-৪ এ হেরে বসেন কারবার। এদিন প্রথমবারের মত টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন ব্রাডিও।

পুরুষ এককে স্পেনের আলেজান্দ্রো ডেভিডোভিচ ফোকিনাকে হারাতে অবশ্য বেগ পেতে হয় নি জাভরেভকে। প্রথম দুই সেট ৬-২ এ জিতে ম্যাচ অনেকটাই নিশ্চিত করে ফেলেন এই জার্মান। আর শেষ সেট ৬-১ ফোকিনাকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন জাভরেভ।

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তার প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার বোর্না কোরিচও জয় পেয়েছেন সরাসরি সেটে । অস্ট্রেলিয়ার জর্ডান থমসনকে ৭-৫, ৬-১, ৬-৩ ‘এ হারিয়ে শেষ আটে জায়গা করে নেন কোরিচ।

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...