Wednesday, May 13, 2026

লকডাউনই কমিয়েছে মৃত্যুর হার, দেশে রয়েছে পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী: হর্ষ বর্ধন

Date:

Share post:

অতিমারি পরিস্থিতিতে নয়া নিয়মে শুরু হওয়া লোকসভার অধিবেশনে প্রথম দিনেই দেশবাসীকে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তিনি বলেন, দেশে যথেষ্ট পরিমাণে করোনা কিট, ওষুধ ও প্রয়োজনীয় জিনিস রয়েছে। কেন্দ্রের লকডাউনে, সিদ্ধান্তের ফলে বিশ্বের মধ্যে ভারতের মৃত্যুর হার সবচেয়ে কম বলে দাবি করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

হর্ষ বর্ধন জানান, প্রতিদিন যত মানুষ আক্রান্ত হচ্ছেন, তার থেকে বেশি মানুষ সুস্থ হয়ে উঠছেন। করোনার বিরুদ্ধে সারা দেশ একজোট হয়ে লড়ছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
অতিমারির পরিস্থিতির মধ্যেই সোমবার থেকে শুরু হল সংসদের বাদল অধিবেশন। চলবে পয়লা অক্টোবর পর্যন্ত। হর্ষ বর্ধন জানান, দেশে করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে মারণ ভাইরাসের বিরুদ্ধে দেশ সফলভাবে লড়ছে বলে মত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর। তিনি বলেন, লকডাউনের ফলেই ভারতের মৃত্যুর হার সারা বিশ্বে সব থেকে কম।

আরও পড়ুন-সীমান্ত ও চিন ইস্যুতে ঐক্যবদ্ধ থাকুক দেশ, সংসদকে বার্তা প্রধানমন্ত্রীর

 

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...