Thursday, May 14, 2026

Big Breaking: সিবিএসই দ্বাদশের কম্পার্টমেন্ট পরীক্ষার ফল ১০ অক্টোবরের মধ্যে, আদালতে জানাল কেন্দ্রীয় বোর্ড

Date:

Share post:

সিবিএসই দ্বাদশের কম্পার্টমেন্ট পরীক্ষার ফল প্রকাশ হবে ১০ অক্টোবরের মধ্যে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্রীয় বোর্ড। জুলাই মাসে প্রকাশিত হয়েছে সিবিএসই দ্বাদশ পরীক্ষার ফল। কিন্তু মহামারির জেরে বেশি কিছু পরীক্ষা বাতিল করে দেয় বোর্ড। হয়ে যাওয়া পরীক্ষার নম্বরের ভিত্তিতে ফলপ্রকাশ করা হয়। যেসব পড়ুয়ারা সংশ্লিষ্ট ফলে সন্তুষ্ট নয়, তাঁদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছে বোর্ড।

বোর্ড জানিয়েছে, দশম শ্রেণীর ১ লক্ষ ৫০ হাজার ১৯৮ জন পড়ুয়া এবং দ্বাদশের ৮৭ হাজার ৬৫১ জন পড়ুয়া এই পরীক্ষায় বসেছে। ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে দশমের পরীক্ষা। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। অন্যদিকে, ২২ সেপ্টেম্বর থেকে পরীক্ষা দ্বাদশের পরীক্ষা শুরু হয়েছে। শেষ হবে ২৯ সেপ্টেম্বর। বোর্ড আগেই জানিয়েছে, চলতি পরীক্ষায় ছাত্রদের প্রাপ্ত নম্বরই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...