Wednesday, May 13, 2026

সিঙ্গুরে গিয়ে কৃষি বিলের পক্ষে সওয়াল লকেটের

Date:

Share post:

সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে রাজ্যের শাসকদলকে তুলোধোনা করলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো যে সিঙ্গুরের চাষিদের জন্য কিছুই করেননি, এমন অভিযোগ করলেন তিনি ।

আরও পড়ুন– সমুদ্রে মাছ ধরতে গিয়ে ঘুরল ভাগ্যের চাকা!

এ দিন আক্রমণাত্মক লকেটের অভিযোগ, ‘‘সিঙ্গুরকে সিঁড়ি করে মুখ্যমন্ত্রী হয়েছেন। এখানকার মানুষ সরকারি প্রকল্পগুলির ন্যূনতম কোনও সুযোগ পান না। সিঙ্গুরের মানুষ বিজেপি-র পাশে থাকলে কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধা পাবেন এলাকার সব মানুষ।’
তিনি দাবি করেন, ২০২১ এ সিঙ্গুর থেকেই পতন হবে এবং কৃষকই এরাজ্যে বদল ঘটাবে। কৃষি বিলের পক্ষে তিনি সওয়াল করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে বিল এনেছে তার ফলে কৃষকদের ভালো হবে এবং ফড়েরাজ বন্ধ হবেl
কৃষি বিলের সমর্থনে হুগলির সিঙ্গুরের সানাপাড়া থেকে তাঁর নেতৃত্বে একটি মিছিল হয় । সাংসদ বলেন, কৃষকদের জন্য বর্তমান সরকার কিছুই করেনি। যে অবস্থায় জমি রয়েছে তাতে আর কোনওভাবেই চাষ হওয়া সম্ভব নয়।
তিনি কৃষি বিল নিয়ে সিঙ্গুর,ধনিয়াখালি, গুড়াপের চাষিদের সঙ্গে দেখা করে কথা বলেন।

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...