Wednesday, May 13, 2026

তৃতীয় লিঙ্গের মানুষদের পাশে রাজ্য সরকার, রেশনের একটি আর্জিও বাতিল নয়

Date:

Share post:

পশ্চিমবঙ্গের তৃতীয় লিঙ্গের মানুষদের সংখ্যা কম নয়। যাদের রেশন কার্ড রয়েছে তারা বিনামূল্যে সামগ্রী পেলেও অধিকাংশ মানুষেরই কার্ড নেই। ফলে চরম সমস্যায় পড়েছেন তাঁরা। তার জন্যই তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য রেশন কার্ডের সুবিধা পাওয়ার ব্যবস্থা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অগাস্ট মাসে নবান্ন থেকে এই ঘোষণা করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। জানিয়েছিলেন, “তৃতীয় লিঙ্গের জন্য ব্যবস্থা করা হবে রেশন কার্ডের।” আগামী বছর জুন মাস পর্যন্ত ফ্রি রেশন বিলি করা হবে বলেও জানিয়েছিলেন তিনি।

এখনও পর্যন্ত রাজ্যের তৃতীয় লিঙ্গের ১১১৩০ টি আবেদনের মধ্যে গ্রাহ্য হয়েছে ১০৯০১ টি আবেদন। বাকি ২২৯ টা আবেদনপত্র খতিয়ে দেখার কাজ চলছে। বাতিল হয়নি একটিও আবেদন। ১০৪০৪ জন বঞ্চিত মহিলার আবেদনের মধ্যে ৯৭৮২ টি ডিজিটাল রেশন কার্ডের জন্য ছাড়পত্র পেলেও বাতিল হয়েছে ২০১ টি। আর বিবেচনায় রয়েছে ৪২১ টি। উত্তর ২৪ পরগনায় ২৩৩৫ আবেদন জমা দিয়েছেন তৃতীয় লিঙ্গের মানুষ। দক্ষিণ ২৪ পরগনায় আবেদনের সংখ্যা ১৩৪০। মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুরের আবেদন এগারোশোর বেশি। কলকাতায় ৬টি, জলপাইগুড়িতে দু’টি আবেদন জমা পড়েছে। তৃতীয় লিঙ্গের মতো বঞ্চিত মহিলাদের আবেদনের নিরিখে বাকিদের টেক্কা দিয়েছে উত্তর ২৪ পরগনা।

আরও পড়ুন-ঝাড়গ্রামে করোনা সংক্রমণ রুখতে মাস্ক পরার কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

Related articles

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...