Sunday, March 15, 2026

করোনায় মৃত্যু বিহারের পঞ্চায়েত মন্ত্রীর, ভোটের আগে জোর ধাক্কা JDU শিবিরে

Date:

Share post:

আর কয়েক সপ্তাহ পরেই বিহার বিধানসভা নির্বাচনে। আর হাইভোল্টেজ এই নির্বাচনের আগে ফের ইন্দ্রপতন বিহারে। নির্বাচনের আগেই আরও এক হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তির প্রয়াণ হলো। মারণ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল বিহারের পঞ্চায়েত মন্ত্রী কপিল দেও কামাতের। তিনি শাসক দল নীতিশ কুমারের ‌জেডিইউ -এর শীর্ষ নেতা ছিলেন। কপিল দেও কামাত মধুবনীর বাবুরবরহি কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। কিন্তু ভোটের আগে তাঁর প্রয়াণে জেডিইউ শিবিরে যে জোর ধাক্কা লাগল তা বলার অপেক্ষা রাখে না।

‌বিহার সরকারের পঞ্চায়েত মন্ত্রী হিসেবে কপিল দেও কামাতের কাজ প্রশংসার দাবি রাখে। খুব স্বাভাবিক ভাবে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমেছে। কপিল দেও কামাতের প্রয়াণে দলীয় পতাকা অর্ধনমিত করে রেখেছে জেডিইউ। বিহারে জেডিইউ জোট শরিক বিজেপির তরফেও শোকজ্ঞাপন করা হয়েছে। বিরোধী আরজেডি, কংগ্রেস ও বামদলগুলির তরফে শোকবার্তা জানানো হয়েছে।

উল্লেখ্য, সামনেই বিহারের হাইভোল্টেজ নির্বাচন। ‌কিন্তু তার আগেই প্রয়াত হন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিহারের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব রামবিলাস পাসোয়ান। এরপর বিহারের বিজেপি বিধায়ক তথ রাজ্যের মন্ত্রী বিনোদ কুমার সিং-এর মৃত্যু হয় করোনায়। এবার জেডিইউ শীর্ষ নেতা কপিল দেও কামাতের প্রয়াণ-এ সামগ্রিকভাবে রাজ্য রাজনীতির ক্ষতি হলো বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন-চিন বিশ্বাসঘাতক, ভারতবিরোধী উপ-প্রধানমন্ত্রীকে সরিয়ে দিল্লিকে মৈত্রীর বার্তা নেপালের

spot_img

Related articles

নির্বাচন ঘোষণার আগেই রদবদল: রাজ্যের IPS থেকে IC পদে বদল

রাজ্যের পুলিশ (Police) প্রশাসনে ফের বদলির সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)। রাজ্য পুলিশের পাঁচ শীর্ষ আধিকারিক পদে বদল করা...

কেরালমে বিজয়নকে রেখেই প্রার্থী তালিকা বামেদের: কংগ্রেস জোট এখনও অনিশ্চিত!

নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার পরই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ কেরালমের বাম নেতৃত্বাধীন এলডিএফ-এর। বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে এখনও নির্বাচনে...

৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে

একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ চার রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার দুই দফায় (two phases)...

১৭০ দিন পরে ঘরে ফিরলেন সোনম, আবেগঘন পোস্ট স্ত্রী গীতাঞ্জলির

শেষ পর্যন্ত লাদাখের পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk) জেলমুক্ত করতে বাধ্য হয়েছে অমিত শাহর দফতর। প্রমাণিত হয়েছে...