Thursday, May 14, 2026

রেমডেসিভির ব্যবহারে উপকার হচ্ছে না করোনা রোগীর, কমছে না মৃত্যু হারও, সমীক্ষায় দাবি হু’র

Date:

Share post:

অ্যান্টিভাইরাল ড্রাগ ব্যবহারে উপকার হচ্ছে না করোনাভাইরাস আক্রান্ত রোগীর। সেই কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কার্যত বাতিল করল রেমডেসিভির নামক ওষুধটিকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, রেমডেসিভির ব্যবহারে কোনও উপকারই হচ্ছে না ভাইরাস আক্রান্ত রোগীর। দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হচ্ছে তাদের। কমছে না মৃত্যু হারও।

হু-এর এক কর্তা এক সংবাদসংস্থাকে জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আয়োজিত এক ক্লিনিক্যাল ট্রায়ালে জানা গিয়েছে, রেমডিসিভির নামক ওষুধটি ভাইরাস রোগীর কোনও উপকারে লাগে না। আর লাগলেও তা খুবই সামান্য। এতে রোগীর হাসপাতালে থাকার সময় কমে না। কমে না মৃত্যু হারও।

তবে হু এখনও এই ট্রায়ালের ফলাফল প্রকাশ করেনি। উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের ৩০টিরও বেশি দেশে এই সমীক্ষা চালিয়েছিল। ১১ হাজার ২৬৬ জন ভাইরাস আক্রান্ত রোগীর ওপর এই সমীক্ষা চালিয়ে রেমডেসিভির নামক ওষুধটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। চিকিৎসকদের একাংশের দাবি ছিল, এই ওষুধ ভাইরাস আক্রান্ত রোগীর ফুসফুসে সংক্রমণ রুখতে সাহায্য করে। ফলে, কমে মৃত্যুর সংখ্যা। কিন্তু হু’র সমীক্ষা বলছে এই ওষুধে রোগীর কোনও উপকার হচ্ছে না।

উল্লেখ্য, এর আগেও ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার নিয়েও আপত্তি তুলেছিল হু। পরে নিজেরাই এই হাইড্রক্সিক্লোরোকুইনের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার রেমডিসিভিরের উপযোগিতা নিয়েও প্রশ্ন তুলল হু।

আরও পড়ুন-চিন বিশ্বাসঘাতক, ভারতবিরোধী উপ-প্রধানমন্ত্রীকে সরিয়ে দিল্লিকে মৈত্রীর বার্তা নেপালের

Related articles

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয়...

বাংলা যেন বুলডোজার রাজ্য না হয়! ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার 

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) উপস্থিত হয়ে বাংলাজুড়ে বিজেপির ছড়িয়ে দেওয়া...

উচ্চমাধ্যমিকে জেলাভিত্তিক সাফল্যের শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে কলকাতাও 

বৃহস্পতিবার সকালে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত (HS Result) হতে দেখা গেল জেলাভিত্তিক পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East...

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...