Wednesday, May 13, 2026

হাথরাস কাণ্ড: অভিযুক্তের বাড়ি থেকে ‘রক্তমাখা’ জামা উদ্ধার সিবিআইয়ের

Date:

Share post:

হাথরাসের গণধর্ষণ কাণ্ড এবার নয়া মোড়। সিবিআই সূত্রে খবর, অভিযুক্তের বাড়ি থেকে পাওয়া গিয়েছে ‘রক্তমাখা’ জামা কাপড়। কিন্তু সিবিআইয়ের দাবিকে অস্বীকার করেছে অভিযুক্তের পরিবার।

চলতি সপ্তাহে হাথরাসের গণধর্ষণ কাণ্ডের তদন্তে নেমেছে সিবিআই। বৃহস্পতিবার অন্যতম অভিযুক্ত লব কুশ শিকরওয়ারের বাড়িতে তল্লাশি করতে যান তদন্তকারী অফিসাররা। জানা গিয়েছে সেখান থেকেই উদ্ধার হয় লাল রং লেগে থাকা জামা কাপড়। সিবিআই সূত্রে খবর, ওই রং রক্ত কি না তা ফরেনসিক পরীক্ষা করা হবে।

বৃহস্পতিবার চার অভিযুক্তের বাড়িতে তদন্ত করতে হানা দেয় সিবিআই। কিন্তু লবের পরিবারের দাবি, ওই জামা লবের দাদা রবি শিকরওয়ারের। তিনি রঙের কারখানায় কাজ করেন। কারখানায় কাজ করতে গিয়েই ওই জামায় রং লেগে গিয়েছে। ফরেনসিক পরীক্ষার জন্য নিজেদের হেফাজতে ওই জামা রেখেছে সিবিআই।

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের হাথরাসে ১৯ বছরের দলিত তরুণী গণধর্ষণের শিকার হন। ১৫ দিনের লড়াই শেষ হয় গত ২৯ সেপ্টেম্বর। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন দিল্লির হাসপাতালে মৃত্যু হয় তাঁর। চাপের মুখে সিবিআই তদন্তের আর্জি জানায় যোগী সরকার। এদিকে তদন্তের স্বার্থে বিগত চারদিন ধরে।বুলগরহি গ্রামেই রয়েছে সিবিআই। নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেছেন তদন্তকারী অফিসাররা। একই সঙ্গে সিবিআই আধিকারিকদের বাজরার খেতের ওই ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। তাঁদের সঙ্গে ছিলেন নির্যাতিতার মা, ভাই ও কাকিমা।

আরও পড়ুন:যোগীর রাজ্যেই প্রকাশ্যে গুলি করে খুন করা হল বিজেপি নেতাকে

Related articles

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...