Thursday, May 14, 2026

পুজো মণ্ডপে ভিড় নিয়ন্ত্রণে নোডাল অফিসার মোতায়েনের সিদ্ধান্ত লালবাজারের

Date:

Share post:

করোনা আবহে বিভিন্ন মণ্ডপে ভিড় নিয়ন্ত্রণ করা হচ্ছে তার উপর নজরদারি করতে নোডাল অফিসার মোতায়েনের সিদ্ধান্ত নিল লালবাজার। এই নোডাল অফিসারের কাজ হবে রাজ্য সরকারের গাইডলাইন পুজো কমিটিগুলি মানছে কি না তা দেখা।

এই নোডাল অফিসার কারা হবেন? জানা গিয়েছে, এএসআই পদমর্যাদার একজন পুলিশ কর্মীকে প্রত্যেক পুজো মণ্ডপে নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পুজো মণ্ডপে বিধি মানা হচ্ছে কি না, কতটা সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে, কতজন মাস্ক পরছেন। রিপোর্ট দেবেন সংশ্লিষ্ট থানার ওসিকে। সেই থানা রিপোর্ট দেবে ডিসিকে।

মহামারি পরিস্থিতিতে বারোয়ারি দুর্গাপুজো নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছে। সেই মামলার শুনানিতে হাইকোর্ট জানতে চেয়েছে রাজ্য সরকার ভিড় নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে। এই বিষয়ে মুখ্যসচিবকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সেই মতো কোভিড বিধি মেনে ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা শুরু করেছে রাজ্য সরকার।

আরও পড়ুন:৩০ ঘণ্টার ব্যবধানে ফের আগুন বউবাজারে, এলআইসি বিল্ডিংয়ে আগুনে জখম ৩

Related articles

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...