Thursday, May 14, 2026

অবিশ্বাস্য! ৯ মাসের অন্তঃসত্ত্বা, মাত্র ৫.২৫ মিনিটে দৌড়ালেন ১.৬ কিমি

Date:

Share post:

অবিশ্বাস্য!

৯ মাসের অন্তঃসত্ত্বা। দারুণ ফিট। ৫ মিনিট ২৫ সেকেন্ডে ১.৬ কিমি দৌড়ে তাক লাগালেন ৯ মাসের অন্তঃসত্ত্বা মাকেন্না মাইলার। সাধারণ সুস্থ-ফিট ব্যক্তিদেরও তাক লাগিয়ে দিয়েছেন ৯ মাসের অন্তঃসত্ত্বা ক্যালিফোর্নিয়ার বাসিন্দা।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দেখে মাকেন্না মাইলারকে কুর্নিশ জানাচ্ছে নেটাগরিকরা। একজন সুস্থ ব্যক্তিরও এক মাইল দৌড়তে সময় লাগে অন্তত ১০ মিনিট। কিন্তু গর্ভবতী অবস্থাতেই মাত্র ৫ মিনিট ২৫ সেকেন্ডে সেই পথ অতিক্রম করলেন মাকেন্না। ২৮ বছরের মাকেন্না বলছেন, “আমি ভাবিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা হয়ে এমন দৌড়তে পারব। প্রতি সপ্তাহেই অল্প অল্প করে পথ বাড়াচ্ছিলাম সঙ্গে গতিও। এটা ভেবে করিনি যে আমাকে পারতেই হবে। ভেবেছিলাম করেই দেখি না কী হয়। তাতেই বিষয়টা আরও বেশি করে উপভোগ করেছি। আমি কিন্তু ফিট।”

করোনাভাইরাসের জেরে লকডাউনের কারণে অ্যাথলিট মাকেন্নার ট্রেনিংয়ে বদল এসেছিল। তাছাড়া গর্ভবতী হওয়ার কারণে পালটে গিয়েছিল শরীরচর্চার ধরন। তবে ফিটনেসের রাস্তা থেকে সরে দাঁড়াননি তিনি। চালিয়ে গেছেন রোজকার শরীরচর্চা।

দেখুন ভিডিও…

 

 

আরও পড়ুন-অবিমৃশ্যকারিতা! কণাদ দাশগুপ্তর কলম

 

Related articles

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...