Wednesday, May 13, 2026

করোনা আবহে অনাড়ম্বরে মা তারার আর্বিভাব তিথি পালন তারাপীঠে

Date:

Share post:

কথিত আছে দুর্গাপুজোর শুক্লা চতুর্দশীর দিনে চাঁদসদাগর মা তারাকে তারাপীঠ মহাশ্মশানে থেকে এনে মা তারার মন্দিরে বিরাজ করিয়েছিলেন। সেই থেকে আজও রীতিনীতি মেনে চতুর্দশীর মা তারাকে মূল মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে বিরামমঞ্চে রাখা হয়।

অন্য সময়ে মা তারা মন্দিরে উত্তরমুখে অবস্থান করেন কিন্তু এদিন মা তারা পশ্চিম মুখে থাকেন। এর কারণ হিসেবে জানা যায় যে মা তারা দ্বারকা নদীর তীরে তারাপীঠ মহাশ্মশানের দিকে মুখ করে থাকেন। আবার অনেকে বলেন যেহেতু মা তারার বোন ঝারখন্ডের মলুটিতে বিরাজমান মৌলিক্ষা মা’র সাথে দেখা করার জন্য পশ্চিম মুখে থাকেন।

প্রতিবছর এদিন মা তারাকে বিরামমঞ্চে দেখার জন্য দেশের বিভিন্নপ্রান্ত থেকে লক্ষাধিক পুণ্যার্থীরা সমাগম হয় তারাপীঠে। কিন্তু করোনা আবহে এবছরের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। শুধুমাত্র স্থানীয়রা আর হাতে গোনা কয়েকজন পুণ্যার্থী এসেছেন বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। পুজোর ডালি বিক্রেতা থেকে হোটেল মালিক সকলের চোখে গলায় বিষাদের সুর। স্বাস্থ্যবিধি মেনে মন্দির খুললেও ট্রেন পরিষেবা না শুরু হওয়ায় ভক্তের দেখা নেই। ব্যবসায় আর্থিক মন্দা চলছে তাও কার্যত স্বীকার করে নেন তাঁরা।

এদিন শুক্লা চতুর্দশী তিথি মা তারাকে ভোর ৩টের সময় গর্ভগৃহ থেকে বের করে বিরামমঞ্চে রাখা হয়। এরপর সেখানে সারাদিন পূজার্চনা চলে। এদিন মা তারার দুপুরে কোনো অন্ন ভোগ রান্না হয় না। মা তারা উপবাসে থাকেন।সন্ধ্যেয় আরতির পর মা তারকে ভোগ নিবেদন করা হয়। এবং মা তারাকে মূল মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করানো হয়। মা তারার পাশাপাশি তারাপীঠের বহুস্থানীয়রা এদিন অন্নভোগ করেন না মা তারার সন্ধ্যা আরতির পর বাড়িতে বাড়িতে রান্না শুরু হয় তারাপীঠে।

আরও পড়ুন-পথদুর্ঘটনায় মৃত কামালপুর বুথ-সভাপতি

Related articles

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...