Thursday, May 14, 2026

নির্বাচন পর্বেই বিহারে অভিযান আয়কর বিভাগের, বাজেয়াপ্ত বিপুল টাকা, গয়না

Date:

Share post:

এবার বিহারের নির্বাচনী কার্যালয়ে অভিযান শুরু করেছে আয়কর বিভাগ। কখনও আরজেডি, কখনও কংগ্রেস, আবার কখনও বিজেপি বা জেডিইউ- র নির্বাচনী কার্যালয়ে হানা দিচ্ছেন আয়কর দফতরের আধিকারিকরা। অভিযান চালিয়ে ইতিমধ্যে কালো টাকা, গয়না উদ্ধার করেছেন তাঁরা।

আয়কর দফতর সূত্রে খবর, বিধানসভা নির্বাচনে বেআইনিভাবে কোটি কোটি টাকা মজুত ও লেনদেন চলছে সারা রাজ্যে। রাজ্যের প্রায় সব রাজনৈতিক দলই এর সঙ্গে জড়িত। নির্বাচন চলাকালীন অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন আয়কর দফতরের আধিকারিকরা। এদিকে ভোট শুরু হওয়ার আগে থেকেই ভোটারদের প্রলোভন দেখানোর অভিযোগ উঠেছিল বিজেপি, জেডিইউ, আরজেডি, কংগ্রেসের বিরুদ্ধে।

প্রসঙ্গত, ২৮ অক্টোবর বিহারের প্রথম দফা নির্বাচন হয়। আর ঠিক তার আগেই নেপাল থেকে ধরা পড়েন বিহারের বিজেপি নেতার ভাই। নেপাল অভিবাসন বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে কোটি টাকার বেশি গয়না ও টাকা সহ তাঁকে গ্রেফতার করা হয়। আয়কর দফতর সূত্রে খবর, পাটনা, গয়া,ভাগলপুর, পূর্ণিয়া, কাটিহারে অভিযান চালিয়ে কালো টাকা ও গয়না বাজেয়াপ্ত করা হয়েছে। নির্বাচন কমিশন কালো টাকার লেনদেন রুখতে বিশেষ সতর্কতা নিয়েছে। বিপুল পরিমাণ কালো টাকা নির্বাচনে ভোট কিনতে ব্যবহার করা হচ্ছে।

আরও পড়ুন-পুলওয়ামা হামলা নিয়ে নাম না করে বিরোধীদের কটাক্ষ মোদির

 

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...