Wednesday, March 4, 2026

হেলিকপ্টারে উড়ে এসে জুড়ে বসে দক্ষিণেশ্বরে গিয়েও রাজনীতি করছেন, অমিতকে কটাক্ষ ফিরহাদের

Date:

Share post:

ফের একবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সর্বভারতীয় বিজেপির “সেকেন্ড ম্যান” অমিত শাহের বঙ্গ সফরকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন আবারও বিজেপিকে নিয়ে কড়া সমালোচনা করে ফিরহাদ বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য যা করেছেন, তা মানুষ জানে। আর বিজেপি দেশজুড়ে যা করছে সেটাও ভারতবাসী জানে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য সবুজ সাথী-কন্যাশ্রী-সহ অনেক প্রকল্প নিয়ে এসেছেন, বাংলার মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। কিন্তু বিজেপি কিছুই করতে পারেনি। বরং এগুলো থেকে নকল করার চেষ্টা করে “বেটি বাঁচাও বেটি পড়াও” শুরু করেছিল। কিন্তু তা একেবারেই মুখ থুবড়ে পড়েছে।”

এখানেই শেষ নয়। সুর চড়িয়ে ফিরহাদ বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহু আন্দোলনের মধ্যে দিয়ে এই জায়গায় এসেছেন। রাজনীতিতে এসে বাংলার প্রতিটি মানুষের হৃদয়ে জায়গা করছেন। তিনি অমিত শাহের মত হেলিকপ্টারে উড়ে এসে জুড়ে বসেননি।”

অমিত শাহকে তোপ দেগে ফিরহাদ বলেন, “বাংলার সংস্কৃতি সম্পর্কে ভালো করে জানা উচিত ছিল অমিত শাহের। এদিন দক্ষিণেশ্বরে গিয়ে যে ভাষায় কথা বলেছেন তা লজ্জার-ঘৃণার। তোষণ নিয়ে কথা বলেছেন অমিত শাহ।এ রাজ্যের সংস্কৃতি কোনও জ্ঞান থাকলে দক্ষিণেশ্বরের মতো জায়গায় গিয়ে রাজনীতির কথা তিনি উচ্চারণ করতেন না। এই বাংলায় শিক্ষিত এবং চেতনাসম্পন্ন মানুষ বসবাস করেন। তাঁরা আসল সকলে সব উপলব্ধি করতে পারেন। বাংলার মানুষ এদের প্রত্যাখ্যান করবে।”

আরও পড়ুন- বিহারের থেকে বড় ‘টার্গেট’ বাংলা, স্পষ্ট স্বীকারোক্তি অমিত শাহর

spot_img

Related articles

জমজমাট শচীন পুত্রের প্রাক বিবাহ অনুষ্ঠান, হাজির ক্রিকেট থেকে রাজনীতির নক্ষত্ররা

আগামী ৫ মার্চ দীর্ঘদিনের বান্ধবী সানিয়া চান্দ্রোর সঙ্গে জীবনের ২২ গজে দ্বিতীয় ইনিংস শুরু করছেন অর্জুন তেন্ডুলকর( Arjun...

মধ্যমগ্রাম স্টেশন চত্বরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পরপর সিলিন্ডার বিস্ফোরণে আতঙ্ক

মধ্যমগ্রাম (Madhyamgram) স্টেশন সংলগ্ন ঘিঞ্জি এলাকায় বুধবার আচমকা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন গ্রাস করে নেয়...

মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে তেলের দাম ঊর্ধ্বমুখী, রেকর্ড পতন টাকার দামে

ইরানে মার্কিন-ইজরায়েলের (Iran - Israel war) যৌথ হামলা। তেল-সঙ্কট, সোনার দর ঊর্ধ্বমুখী-শেয়ার মার্কেটে (Share Market ) ধস তার...

সপ্তাহ শেষে ভিজবে বাংলা, বসন্তে ফের বৃষ্টির পূর্বাভাস! 

হোলির দিনে সর্বনিম্ন তাপমাত্রার বড় পরিবর্তন না হলেও রোদের তেজ ভালোই অনুভব করা যাচ্ছে। বুধবার সকাল থেকেই উর্ধ্বমুখী...