Wednesday, May 6, 2026

প্রাণরক্ষার চেয়ে গুরুত্বপূর্ণ কিছু না: হাইকোর্টের বাজি-নিষেধাজ্ঞা বহাল শীর্ষ আদালতে

Date:

Share post:

কালীপুজো, দীপাবলি, ছট বা জগদ্ধাত্রী পুজোতে বাজি পোড়ানোর উপরে কলকাতা হাইকোর্টের নিষেধাজ্ঞার বহাল রাখল শীর্ষ আদালত। বুধবার, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানান, “উৎসবের গুরুত্ব আছে ঠিকই, কিন্তু প্রাণরক্ষা থেকে বড় আর কিছু নয়। সুতরাং, অতিমারি পরিস্থিতির মোকাবিলায় এই সিদ্ধান্তকে সবার সমর্থন জানানো উচিত”।

বাজি পোড়ানো ও বিক্রির উপরে জারি করা ৫ নভেম্বর কলকাতা হাইকোর্টের নিষেধাজ্ঞা বহাল রাখল সুপ্রিম কোর্ট। এর জেরে বাংলায় এই বছরের জন্য কালীপুজো, দীপাবলি-সহ উৎসবের মরসুমে আতসবাজির বাজি বিক্রি বা পোড়ানো যাবে না।

আবেদনকারী গৌতম রায়ের আইনজীবী সিদ্ধার্থ ভাটনগরকে বেঞ্চ জানায়, স্থানীয় পরিস্থিতি সবচেয়ে ভালো বোঝে হাইকোর্ট। অতিমারির মধ্যে প্রাণরক্ষার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। বোঝাই যাচ্ছে, এর জেরে কষ্ট ভোগ করতে হবে। ভেবে দেখুন হাসপাতালে ভর্তি রোগী বা বর্ষীয়ান নাগরিকদের কথা। সংক্ষিপ্ত শুনানিতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে বহাল রাখে সুপ্রিম কোর্টে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের অবকাশকালীন বেঞ্চ।

আরও পড়ুন:অর্ণব গোস্বামীর জামিনের আর্জি আজ শুনতে পারে সুপ্রিম কোর্ট

 

Related articles

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...

পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার...