Sunday, March 15, 2026

আমরা জনতার হৃদয়ে আর নীতীশ পেছনের দরজা দিয়ে মুখ্যমন্ত্রী: তেজস্বী

Date:

Share post:

নামমাত্র ব্যবধানে এনডিএর কাছে পরাজিত হলেও বিহার বিধানসভা নির্বাচনে এবার একক বৃহত্তম দল হয়ে উঠেছে আরজেডি। ক্ষমতা না পেলেও এই ভোটে নৈতিক জয় তাঁদেরই হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিহারের ভোট নিয়ে এই প্রতিক্রিয়া দিলেন মহাজোটের নেতা তেজস্বী যাদব। তিনি বলেন, নীতীশ কুমার আমাদের কাছে হেরে গিয়েও পেছনের দরজা দিয়ে মুখ্যমন্ত্রী হচ্ছেন। কিন্তু বিহার ভোটের ফল বুঝিয়ে দিয়েছে, আমরাই জনতার হৃদয়ে রয়েছি। মানুষ সত্যিই পরিবর্তন চেয়েছিলেন। এবারের ভোটে নীতীশ কুমারের যে হাল হয়েছে তা থেকেই এটা পরিষ্কার। ভোটে পিছিয়ে থেকেও এখন কৌশল করে ওকে মুখ্যমন্ত্রী হতে হচ্ছে!

আরও পড়ুন : তেজস্বী খুব ভালো ছেলে, দরাজ গলায় লালু পুত্রর প্রশংসা উমা ভারতীর
লালুপুত্র তেজস্বী এবারের ভোটে আরজেডির যে পারফরম্যান্স দেখিয়েছেন তাতে কংগ্রেসের ফল খুব খারাপ না হলে মহাজোটই ক্ষমতায় আসত। সব দলকে পিছনে ফলে আরজেডি একাই ৭৫ আসনে জিতেছে। নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী, এনডিএ এবং মহাজোটের মধ্যে প্রাপ্ত ভোটের ব্যবধান মাত্র ০.২ শতাংশ। এত কম ব্যবধানে জিতেও বিহার নিয়ে এনডিএ শিবিরের উচ্ছ্বাসকে কটাক্ষ করেছেন তরুণ নেতা তেজস্বী। তিনি বলেছেন, মোদি আর নীতীশ কুমার অর্থ, পেশিশক্তি ও কূটকৌশল সবরকমভাবে ব্যবহার করেছেন ৩১ বছরের একটা ছেলেকে হারাতে। ভোটগণনায় ২০ টি আসনে নামমাত্র ভোটে আরজেডির পরাজয় ও বাতিল ভোট নিয়েও প্রশ্ন তোলেন মহাজোটের নেতা। বলেন, মানুষের ইচ্ছাকে মর্যাদা না দিয়ে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় ফিরতে সবরকম কারসাজি করা হয়েছে। কিন্তু তার পরেও আমরাই বিহারবাসীর হৃদয়ে রয়েছি।

আরও পড়ুন : তৈরি করতে হবে নির্ভুল ভোটার তালিকা, নির্দেশ নির্বাচন কমিশনের

spot_img

Related articles

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া বোর্ডের পরীক্ষায়, ৭ দেশে বাতিল CBSE দ্বাদশের পরীক্ষা

পশ্চিম এশিয়ার (West Asia) যুদ্ধ পরিস্থিতির প্রভাব আগেই পড়েছে বোর্ডের পরীক্ষায়। অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে এবার নতুন করে...

অচেনা মানুষের শেষ যাত্রার সঙ্গী! বেওয়ারিশ লাশ সৎকারে ডাক পড়ে পূজার

মহিলা। তাই দেহ সৎকারে তাঁর অধিকার কোথায়? আজও ধর্মীয় অজুহাতে আপনজনের এই গুরুদায়িত্ব নেওয়া থেকে বঞ্চিত রাখা হয়...

অত্যন্ত সুবিধা হল IPL-এর: জানালেন রাজীব শুক্লা

জাতীয় নির্বাচন কমিশন দ্রুত পাঁচ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন ঘোষণা করে দেওয়ায় লাভবান বিসিসিআই। আটকে...

গিরিশ পার্কে মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় ধৃত বেড়ে ৯ 

ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার (Narendra Modi Brigade meeting) দিন রণক্ষেত্র গিরিশ পার্কে আক্রান্ত হন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা...