Wednesday, May 13, 2026

আইসিসির নয়া নিয়ম, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এক নম্বর থেকে নেমে গেল কোহলির দল

Date:

Share post:

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম বদল। আর তার জেরে এক নম্বর থেকে দু’নম্বরে নেমে গেল বিরাট কোহলির দল।

কোভিড পরিস্থিতির কারণেই এই নিয়ম বদল। নতুন নিয়ম অনুযায়ী আইসিসি দলগুলির ম্যাচে প্রাপ্ত দলের পয়েন্টের শতাংশের হিসাব করছে। যে সিরিজ হয়নি, তা ড্র হিসাবে ধরা হবে। আর এই নিয়মে লাভবান হয়েছে অস্ট্রেলিয়া। ভারতীয় দল এই মুহূর্তে ৪টি সিরিজে ৩৬০ পয়েন্ট পেয়ে এক নম্বরে ছিল। আর অস্ট্রেলিয়া ৩টি সিরিজে ২৯৬ পয়েন্ট৷

আরও পড়ুন : মনোবিদের দৌলতে খোশমেজাজে লাল-হলুদের ফুটবলাররা

আরও পড়ুন : রাত পেরোলেই আইএসএলের ঢাকে কাঠি, নজর থাকবে যাদের দিকে

কিন্তু দলের পয়েন্টের শতাংশের হিসাবে তারা ৮২.২%, আর ভারতীয় ৭৫%, ইংল্যান্ড ৬০.৮%। ভারতকে অস্ট্রেলিয়াকে টপকাতে অস্ট্রেলিয়া সফরে ভাল ফল করতে হবে। আর একদিকে ভারত যদি অজি সিরিজে আশানুরূপ ফল না করে এবং নিউজিল্যান্ড ঘরোয়া সিরিজে ভাল খেলে তাহলে কোহলির টিমের তৃতীয় স্থানে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ২৭ নভেম্বর থেকে ভারতের অস্ট্রেলিয়া সফর শুরু। ৩ম্যাচের ওয়ান ডে, ৩ম্যাচের টি-২০ ও ৪ টেস্টের সিরিজ। যে টেস্টে প্রথমটির পর অধিনায়ক কোহলি খেলবেন না।

Related articles

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...