Saturday, May 16, 2026

ম্যাচ ফিক্সিং রুখতে জুয়া খেলাকে আইনি স্বীকৃতি দেওয়া উচিত, বললেন বিসিসিআই-এর প্রাক্তন প্রেসিডেন্ট

Date:

Share post:

ম্যাচ ফিক্সিং রুখতে জুয়া খেলাকে আইনি স্বীকৃতি দেওয়া উচিত বলে মনে করেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর। বহুদিন ক্রিকেটের সঙ্গে জড়িয়েছিলেন বিসিসিআই-এর প্রাক্তন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার একটি বেসরকারি ব্যাঙ্কের অনুষ্ঠানে যোগ দিয়ে অনুরাগ বলেন, “আমাদের দেশে জুয়া খেলা হয় লুকিয়ে। আমার মতে, ভারতে আইনসম্মত করে দেওয়া উচিত জুয়া।”

বেসরকারি ব্যাঙ্কের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতি উপদেষ্টা বিভাগের অস্থায়ী সদস্য নীলেশ শাহ। তিনি কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রীকে প্রশ্ন করেন, ভারতে জুয়া খেলা আইনসম্মত করা যায় কি না। এর প্রেক্ষিতেই অনুরাগ ঠাকুর এই মত প্রকাশ করেন। বিভিন্ন দেশে জুয়া খেলা আইনসম্মত। অনুরাগ বলেন, “অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে জুয়া বেআইনি নয়। আমরা যদি ম্যাচ ফিক্সিং বন্ধ করতে চাই, তবে জুয়াকে আইনি স্বীকৃতি দেওয়া যেতেই পারে।” নীলেশ বলেন, “ভারতীয়দের মধ্যে জুয়া খেলার প্রবণতা রয়েছে। লাস ভেগাস, নেপাল, ম্যাকাওয়ের ক্যাসিনোগুলিতে ভারতীয়দের উপস্থিতি ভালই লক্ষ করা যায়। অনুরাগ আরও বলেন, জুয়া খেলা আইনসিদ্ধ হলে কর বাবদ ভারতের আয়ও বাড়তে পারে।

আরও পড়ুন-মানচিত্রে গোলযোগ, ভারতের আপত্তিতে প্রত্যাহার সৌদির নোট

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...