Friday, May 15, 2026

শিলিগুড়ির হাসমি চকে বিমল গুরুং বিরোধী জয়বাংলার বিক্ষোভ

Date:

Share post:

কিশোর সাহা

বিমল গুরুং গো ব্যাক ধ্বনি উঠল শিলিগুড়িতে। রবিবার শিলিগুড়ির জয় বাংলা নামের একটি সংগঠনের পক্ষ থেকে হাসমি চকে বিক্ষোভ দেখানো হয়। সেখানে বিমল গুরুংকে বাংলা ভাগের চক্রান্তকারী হিসেবে অভিযোগ তুলে স্লোগান দেন বিক্ষোভকারীরা। তাঁরা জানিয়ে দেন, অতীতে বিমল গুরুংয়ের ডাকা লাগাতার বনধের জেরে বিপুল ক্ষতির মুখে পড়েছিলেন শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। তাই তাঁরা বিমল গুরুংকে কোনমতেই বিশ্বাস করতে রাজি নন।
বিমল গুরুংয়ের অনুগামীরা অবশ্য কোনও পাল্টা প্রতিবাদের রাস্তায় যেতে রাজি নন। গুরুং ঘনিষ্ঠ নেতারা জানিয়ে দেন, গণতান্ত্রিক পরিবেশে যে কোনও সংগঠনের নিজস্ব ক্ষোভ-বিক্ষোভ জানানোর অধিকার রয়েছে। তারা এটা খোলামনেই দেখতে চান। সেই সঙ্গে গুরুংয়ের দলের নেতারা কয়েকজন জানিয়ে দেন, আপাতত তাঁরা তৃণমূলের সঙ্গে থেকেই আগামী বিধানসভা ভোটে লড়বেন। বিজেপিকে উত্তরবঙ্গে হারানোই তাঁদের আগামী ৬ মাসের একমাত্র লক্ষ্য বলেও জানিয়ে দিয়েছেন গুরুংয়ের সমর্থকেরা।
এদিন সকালে শিলিগুড়ির হাসমি চকে জয়বাংলা সংগঠনের বিক্ষোভের ফলে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে অবশ্য পরিস্থিতি শান্ত হয়। পুলিশ জানায়, কোনও অপ্রীতিকর পরিস্থিতি হয়নি।

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...