Saturday, May 16, 2026

প্রয়াত সাংসদ বাবুল সুপ্রিয়র মা সুমিত্রা বড়াল

Date:

Share post:

কোভিড আক্রান্ত হয়ে মা-বাবা দুজনেই ভর্তি হয়েছিলেন হাসপাতালে। সুস্থ হয়ে বাবা ফিরলেও, মাকে হারালেন বাবুল সুপ্রিয়। প্রয়াত হলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদের মা সুমিত্রা বড়াল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে খবরটি জানিয়েছেন বাবুল।

বুধবার রাত ১০টা নাগাদ গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে মৃত্যু হয় তাঁর। জানা গেছে, বেশ কয়েক দিন আগে করোনা রিপুর্ট পজিটিভ আসে বাবুলের মা সুমিত্রা দেবী এবং বাবা সুনীলচন্দ্র বড়ালের। তাঁদের দু’জনেরই রিপোর্ট পজিটিভ আসে। দুজনকেই হাসপাতালে ভর্তি করানো হয়।

আরও পড়ুন : সামান্য উন্নতি হলেও এখনও সংকটজনক বুদ্ধদেব ভট্টাচার্য

এক সপ্তাহ আগে সুমিত্রাদেবীর কোভিড রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু দ্রুত তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটতে শুরু করে। শরীরে একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হতে শুরু করে। চিকিৎসায় খুব একটা সাড়াও দিচ্ছিলেন না। রাত ১০টা নাগাদ তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...