Thursday, June 4, 2026

এবার বীরভূমে ধৃত জেএমবি জঙ্গি

Date:

Share post:

রাজ্যে ফের পুলিশের জালে জেএমবি জঙ্গি। এবার বীরভূমে এক জেএমবি জঙ্গিকে গ্রেফতার করল এসটিএফ। গতকাল, বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বীরভূমের পাইকর থানা এলাকা থেকে নাজিবুল্লাহ (৫০) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : ডাইনি অপবাদে এক ব্যক্তিকে পিটিয়ে খুন ডুয়ার্সের নাগরাকাটায়, জখম ২ মহিলা

আরও পড়ুন : শিক্ষক নিয়োগে জটিলতা কাটার ইঙ্গিত, আজ উচ্চ প্রাথমিকের রায়

জানা গিয়েছে, ধৃত জঙ্গি একটি ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যুবক-যুবতীদের প্ররোচনা দিচ্ছিল। পেশায় প্রিন্টিং প্রেস চালানো নাজিবুল্লাহর কাছ থেকে বেশ কিছু আপত্তিকর বইপত্র উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক ইলেক্ট্রনিক ডিভাইস। শুক্রবার তাকে আদালতে তোলা হবে।

Related articles

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...