Wednesday, March 18, 2026

ছিল স্থায়ীভাবে থাকার শংসাপত্র, জঙ্গিদের হাতে খুন হলেন এক স্বর্ণব্যবসায়ী

Date:

Share post:

শ্রীনগরে (Srinagar) এক স্বর্ণব্যবসায়ীকে খুন করল জঙ্গিরা। গত চার দশক ধরে তিনি সেখানেই বসবাস করতেন। পাঞ্জাব (Panjab) থেকে তিনি সেখানে একটি জমি কিনে বসবাস করতেন। মাসখানেক আগে ডোমিসাইল সার্টিফিকেট বা স্থায়ীভাবে থাকার শংসাপত্র পাওয়ার পর একটি দোকান ও বাড়ি কিনেছিলেন। বৃহস্পতিবার শহরের জনবহুল সরাইওয়ালা এলাকায় বাইকে করে এসে জঙ্গিরা ওই স্বর্ণব্যবসায়ীকে খুন করে। অমৃতসরের (Amritsar) বাসিন্দা সতপাল নিশ্চল (৭০)-কে হত্যার দায় পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন টিআরএফ তা স্বীকার করেছে।

টিআরএফ সোশাল মিডিয়ার মাধ্যমে হুমকি দিয়ে জানিয়েছে, নতুন ডোমিসাইল আইন কোনওভাবেই ‘বরদাস্ত নয়’। মূল কাশ্মীরি ছাড়া জম্মু ও কাশ্মীরে অন্য কেউ সম্পত্তি কিনলে তাকে ‘দখলদার’ হিসেবে মনে করা হবে। এই জঙ্গি সংগঠন খুব একটা পরিচিত নয়। টিআরএফ নিজেদের জম্মু ও কাশ্মীরের ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট বলে। এই টিআরএফের এই নৃশংস হত্যাকাণ্ডের প্রশংসা করেছে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবা ও হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গি সংগঠনগুলি।

পাঞ্জাবের সতপাল নিশ্চলই প্রথম ব্যক্তি, যিনি স্থায়ীভাবে থাকার শংসাপত্র পাওয়ার পর সন্ত্রাসবাদীদের নিশানায় পড়লেন। তিনি শ্রীনগরের নিশ্চল জুয়েলার্সের মালিক ছিলেন। পুলিশ জানিয়েছে, জঙ্গিদের তিনটি গুলি তাঁর বুক এফোঁড়-ওফোঁড় করে দেয়। এসএসএইচএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

 

Advt

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর চিঠির উত্তর নেই, আবার ৫ DIG বদল কমিশনের!

প্রশাসনিক পদ থেকে পুলিশের শীর্ষ পদ। রাজ্যে নির্বাচন কমিশনের ধারাবাহিক স্বেচ্ছাচারিতা অব্যাহত। একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

বিমানে হিডেন চার্জ! ৬০ শতাংশ ‘ফ্রি’ রাখার নতুন নির্দেশ

যাত্রীদের জন্য স্বস্তির খবর। বিমান সংস্থাগুলিকে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে, এবার থেকে প্রতিটি উড়ানে অন্তত...

সাংসদ হলেন নীতীশ, দল ছাড়লেন ২৩ বছরের সঙ্গী কে সি ত্যাগী

নিজের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভার সাংসদ হওয়ার দিকে পা বাড়িয়েছেন। নীতীশের...

বাম জোটসঙ্গী হয়েই লড়াই: ঘোষিত CPIML-এর ১০ প্রার্থী

অস্তিত্ব সংকটে দাঁড়িয়েও নির্বাচনের আগে জেদ ছাড়তে নারাজ সিপিআইএম। যার ফলে একাধিক বাম শরিকদলের সঙ্গেই সংঘাত। তবে এই...