Thursday, May 14, 2026

টাটার ‘অ্যালট্রজ ইভি’: একবার চার্জেই চলবে ১০০০ কিমি

Date:

Share post:

বাজারে আসতে টাটার (TATA) ‘অ্যালট্রজ ইভি’ (Altroz EV)। যা একবার চার্জ দিলেই চলবে ১০০০ কিলোমিটার। ইতিমধ্যেই ভারতে (India) সাড়া ফেলেছে টাটা নেক্সন (TATA Nexon)। দাম সাত লক্ষ টাকা থেকে শুরু। তবে‘অ্যালট্রজ ইভি’ তার থেকেও বেশি শক্তিশালী। যা খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে। এর ওয়ারেন্টি দশ বছর পর্যন্ত। এই গাড়িতে একবার চার্জ দিলে একটানা হাজার কিলোমিটার চলবে বলেই জানা গিয়েছে। পরিকল্পনা রয়েছে ‘এইচবিএক্স ইভি’ বাজারে আনারও।

এই দুটি মডেলই টাটার জিপট্রন প্রযুক্তিতে তৈরি। এখনও পর্যন্ত কবে লঞ্চ হবে তা জানা যায়নি। তবে এ মাসের মধ্যেই বাজারে আসবে তা নিশ্চিত। জানা যাচ্ছে, ‘অ্যালট্রজ ইভি’র দাম হতে পারে ১২ থেকে ১৫ লক্ষের মধ্যে। প্রসঙ্গত, বিদ্যুতচালিত গাড়ির বাজারে পৃথিবীর বৃহত্তম প্রতিষ্ঠান টেসলা কিছুদিন আগেই ভারতে কারখানা নির্মাণের কথা ঘোষণা করেছে। কোনও সন্দেহ নেই ভারতীয় সংস্থা টাটা মোটর্স কড়া প্রতিদ্বন্দ্বিতা দেওয়ার জন্য তৈরি। ‘অ্যালট্রজ ইভি’তে চলতি বছরের শেষের আগে ভারতীয় বাজারে নতুন বৈদ্যুতিন গাড়ি বাজারে আনার কথা ভাবছে টাটা মোটরস। এটি প্রথম ২০১৯ সালে জেনেভা মোটর শোতে এবং পরে ২০২০ সালে অটো এক্সপোতে প্রদর্শিত হয়েছিল।

আরও পড়ুন-অরুণাচলের অন্দরে গ্রাম বানিয়েছে চিন, স্যাটেলাইট চিত্রে চাঞ্চল্যকর তথ্য

Advt

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...