Monday, April 27, 2026

আকাশবাণী ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

Date:

Share post:

শীতের সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো দিল্লির আকাশবাণী ভবনে। জানা গিয়েছে দিল্লির(Delhi) সংসদ মার্গে অবস্থিত আকাশবাণী ভবনের(Akashwani Bhawan) প্রথম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল(Fire brigade)। যদিও এই দূর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন:অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আর অশ্বিনের

দমকল সূত্রে জানা গিয়েছে রবিবার ভোর ৫ টা ৫৭ মিনিট নাগাদ আকাশবাণী ভবনে আগুন লাগার খবর আসে। অত্যন্ত দ্রুততার সঙ্গে দমকলের ৮টি ইঞ্জিনকে ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। যদিও এই দুর্ঘটনায় কোনরকম হতাহতের খবর নেই। দমকলের আরও আধিকারিক জানান, দিল্লির আকাশবাণী ভবনের ১০১ নম্বর ঘরে প্রথমে আগুন লাগে দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ঘর গুলিতে। যদিও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। দমকল বিভাগের অনুমান শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advt

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...