Wednesday, May 13, 2026

দুর্ঘটনার কবলে বায়ুসেনার মিগ-২১ বাইসন, মৃত পাইলট

Date:

Share post:

দুর্ঘটনার কবলে বায়ুসেনার (IAF) মিগ-২১ বাইসন (MiG-21 Bison) যুদ্ধবিমান। আজ বুধবার সকালে মধ্য ভারতের একটি এয়ারবেস থেকে কমব্যাট ট্রেনিং মিশনের জন্য ওড়ার কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে। দুর্ঘটনায় গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তার মৃত্যু হয়েছে। কেন দুর্ঘটনা ঘটল তার তদন্তের নির্দেশ ভারতীয় বায়ুসেনা।

আরও পড়ুন- আগে আমাকে মারত সিপিআইএম, এখন বিজেপি, দুঃশাসন রাজ চালাচ্ছে : মমতা
চলতি বছরের ৫ জানুয়ারিও একট মিগ ২১ বাইসন যুদ্ধবিমান ভেঙ পড়ে। রাজস্থানের সুরাতগড় বিমানবন্দরে ল্যান্ড করার সময় সেটি ভেঙে পড়েছিল। যদিও বরাত জোরে সে যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছিলেন পাইলট।
১৯৭৩-৭৪ সাল নাগাদ ভারতীয় বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হয় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মিগ-২১। তার পর থেকে গত ৪৪ বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে। বহুবার এই বিমান দুর্ঘটনায় পড়েছে ও তাতে পাইলটের মৃত্যু ঘটেছে।

Related articles

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...