Wednesday, April 1, 2026

ভোটে জিতলেই হেলিকপ্টার, আইফোন, রোবটের প্রতিশ্রুতি এই প্রার্থীর

Date:

Share post:

ভোট আসতেই প্রতিশ্রুতির বন্যা রাজনৈতিক দলের। মেয়ের বিয়েতে সোনা, মেয়েদের স্কুটি আরও কত কি! তবে সবকিছু ছাপিয়ে গেলেন তামিলনাড়ুর এক নির্দল প্রার্থী। ভোটে জিতলে বার্ষিক ১ কোটি টাকা ডিপোজিট, ফ্রি আইফোন, মিনি হেলিকপ্টার! এমনকি ভোটারদের চাঁদে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

শুধু ভোটে জেতার অপেক্ষা! নির্বাচনে জিতলে তাঁর কেন্দ্রের ভোটদাতাদের প্রত্যেককে ১ কোটি টাকা দেবেন তামিলনাড়ুর মাদুরাই-দক্ষিণ কেন্দ্রের নির্দল প্রার্থী থুলম সর্বানন। কারও মেয়ের বিয়ে হলে যাবতীয় সোনাদানা কিনে দেবেন। তবে সবচেয়ে চমকপ্রদ প্রতিশ্রুতি হল প্রত্যেক পরিবারকে একটি ‘মিনি হেলিকপ্টার’ উপহার। পাশাপাশি, নৌকো, গাড়ি, আইফোন মায় সুইমিং পুল-সহ তিনতলা বাড়িও থাকবে উপহারের তালিকায়। এর পাশাপাশি মহাকাশ গবেষণা কেন্দ্র, রকেট উৎক্ষেপণ কেন্দ্র স্থাপন ও দক্ষিণ মাদুরাই বিধানসভা কেন্দ্রে দাবদাহ কমাতে কৃত্রিম হিমশৈল নির্মাণের কথাও বলছেন ঐ প্রার্থী। সেই সঙ্গে গৃহবধূদের কাজের চাপ কমাতে দেবেন একটি করে রোবট তো রয়েছেই।

আরও পড়ুন- মমতার সমর্থনে রাজ্যে আসছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার

Advt

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...