Sunday, May 17, 2026

করোনায় বেহাল ভারতকে ১৩৫ কোটি টাকা সাহায্যের ঘোষণা গুগলের

Date:

Share post:

করোনার (coronavirus)দ্বিতীয় ঢেউয়ে বেহাল দশা ভারতের(India)। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। পর্যাপ্ত অক্সিজেন নেই। নেই জীবনদায়ী ওষুধ। হাসপাতালগুলিতে(Hospital) ফুরিয়ে এসেছে বেডের সংখ্যা। ভয়াবহ এই পরিস্থিতিতে আতঙ্কিত দেশবাসী। এখানে অবস্থান মাঝেই কঠিন এই সময়ে ভারতে কিছুটা হলেও সাহায্যের হাত বাড়িয়ে দিল গুগল সিইও সুন্দর পিচাই এবং মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা।

সোমবার এক টুইটে গুগল(Google) সিইও সুন্দর পিচাই(Sundar Pichai) উদ্বেগ প্রকাশ করে জানান, “ভারতে ভয়াবহ করোনা পরিস্থিতি দেখে বিধ্বস্ত বোধ করছি। এমন গুরুতর পরিস্থিতিতে সংক্রমিত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সমস্ত রকম চিকিৎসা সহায়তার জন্য ভারতকে ১৩৫ কোটি টাকা দিচ্ছে গুগল। এই কাজে পিছিয়ে পড়া মানুষদের সহায়তায় এগিয়ে এসেছে আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ।”

সুন্দর পিচাইয়ের পাশাপাশি ভারতকে সহায়তার বার্তা দিয়ে টুইট করেছেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা। সোমবার টুইট করে তিনি লেখেন, “ভারতের করোনা পরিস্থিতি অত্যন্ত বেদনাদায়ক। গুরুতর এই অবস্থায় ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারকে আমার ধন্যবাদ। এ বিপর্যয়ের সমস্ত রকম চিকিৎসাসংক্রান্ত ত্রাণ পৌঁছে দিতে যত রকমের সহযোগিতা প্রয়োজন সবটাই করবে মাইক্রোসফট। একই সঙ্গে ভারতের জন্য অক্সিজেন কনসেনট্রেশন যন্ত্র কেনায় সহযোগিতা করব আমরা।”

আরও পড়ুন:শোভনদেব এবং দেবাশিস কুমারকে বুথে ঢুকতে বাধা, অভিযোগের তির কেন্দ্রীয় বাহিনীর দিকে

উল্লেখ্য, ভারতে যে হারে করোনার প্রকোপ বেড়ে চলেছে তাতে উদ্বিগ্ন গোটা বিশ্ব। ইতিমধ্যেই ভারতকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন আমেরিকা ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন। সম্প্রতি মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম দিয়ে ভারতকে সাহায্যের আশ্বাস দিয়েছেন।

Advt

Related articles

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...