Friday, May 8, 2026

করোনা মোকাবিলায় ৫০ হাজার কোটি টাকা দেওয়ার ঘোষণা রিজার্ভ ব্যাংকের

Date:

Share post:

ভারতে করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার নিয়েছে। হাসপাতালের বেডের অভাব, অক্সিজেনের অভাব, জীবনদায়ী ঔষধের অভাব আরও তীব্র হয়ে উঠেছে। এহেন পরিস্থিতিতে কোভিড মোকাবিলায় এবার এগিয়ে এল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(Reserve Bank of India)। রিজার্ভ ব্যাংকের তরফে জানানো হলো, করোনা পরিস্থিতি(coronavirus situation) সামাল দিতে এবং দেশের অর্থনীতিকে আবার মূলস্রোতে ফেরাতে ৫০ হাজার কোটি টাকা ব্যয় করবে দেশের শীর্ষ এই ব্যাংক।

করোনার দ্বিতীয় ঢেউ ভারতের অর্থনীতির জন্য বড় বিপদের আভাস। এহেন অবস্থার মাঝে বুধবার রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাশ(Shaktikanta Das) বলেন, আগামী ২০২২ সালের মধ্যে ভ্যাকসিন তৈরি, অক্সিজেন সিলিন্ডার সরবরাহ এবং ভেন্টিলেটর ব্যবস্থার দিকে তাকিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৫০ হাজার কোটি টাকার ব্যবস্থা করছে। এর পাশাপাশি তিনি জানান, করোনা পরিস্থিতির ওপর রিজার্ভ ব্যাংকের নজর রয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে যত রকমের ব্যবস্থা করা যায় তা করা হবে। করোনা পরিস্থিতিতে কীভাবে ব্যবসা-বাণিজ্য চালু রেখে দেশের আয় বাড়ানো যায় সেটাও পর্যালোচনা করছে রিজার্ভ ব্যাংক।

আরও পড়ুন:দিল্লির জন্য ৭০০ মেট্রিক টন অক্সিজেন নিশ্চিত করতেই হবে, কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের

এছাড়াও রিজার্ভ ব্যাংকের গভর্নর জানান, দেশে শীঘ্রই বর্ষা আসতে চলেছে এতে চাষবাসে কাঙ্খিত বৃদ্ধি ঘটায় একটি সুযোগ তৈরি হবে। রিজার্ভ ব্যাংকের তরফে অন্তত ২০০ জন বিভিন্ন জায়গায় লাগাতার কাজ করে চলেছেন। দেশের সমস্ত দুর্বল ক্ষেত্রগুলোকে চাঙ্গা করতে ব্যাংকের তরফে ইনসেনটিভ দেওয়া হবে। এবং ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকের তরফে বেশ কিছু সুবিধা দেওয়া হবে বলেও এদিন জানান গভর্নর শক্তিকান্ত দাশ।

Advt

Related articles

শপথের আগেই পরের নির্বাচনের টার্গেট সেট! শুভেন্দুর বক্তব্যে ‘কথা কম কাজ বেশি’র বার্তা

প্রত্যাশা মতোই শুভেন্দু অধিকারীর নাম বিজেপি শীর্ষ নেতৃত্বের তরফে বাংলার পর্যবেক্ষক হিসাবে ঘোষণা করলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ...

৬৯৬ নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় বীরভূমের প্রিয়তোষ, লক্ষ্য এবার IIT

প্রত্যাশা ছিল প্রথম দশের মধ্যে থাকার, কিন্তু অভাবনীয় সাফল্যে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান দখল করে চমকে দিল সিউড়ির...

বিশ্বকাপ জিতিয়েও নেতৃত্ব হারাচ্ছেন সূর্য! নতুন অধিনায়ক কে?

ভারতীয় টি টোয়েন্টি দলকে নেতৃত্ব দিতে পারেন শ্রেয়স আইয়ার( Shreyas Iyer)! খবর অনুযায়ী, সূর্যকুমার যাদবের(Suryakumar Yadav )পরিবর্তে শ্রেয়সকেই...

ব্রিগেডে নয়া মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে যানজটের আশঙ্কা: নির্দেশিকা জারি পুলিশের

শনিবার ব্রিগেডে অনুষ্ঠিত হতে চলেছে নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ সভা। নিরাপত্তা নিশ্চিত করতে ও যান চলাচল নিয়ন্ত্রণে...