Saturday, May 16, 2026

ফেক নিউজ বা ভুয়ো খবর রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুলিশ

Date:

Share post:

কোনও ফেক বা ভুয়ো খবর  রুখতে এবার কড়া পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। এই মর্মে কলকাতা পুলিশ ফোর্সের তরফে একটি ইমেল আইডি দেওয়া হয়েছে। রাজ্যের যে কোনও প্রান্তে এবার থেকে কোনওরকম ভুয়ো খবর বা ফেক নিউজ  পেলেই সঙ্গে সঙ্গে মেল করা যাবে – cyberps@kolkatapolice.gov.in ঠিকানায়।এছাড়াও ফোন করতে পারেন, ০৩৩২২১৪৩০০০ ও ৯৮৩৬৫১৩০০০ এই দুটি নম্বরে। পুলিশ এইসব ভুয়ো তথ্য পেলেই তা তদন্ত করে দেখবেন এবং তথ্যের সত্যতা যাচাই করে এর বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।  সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরণের ভুয়ো তথ্য ও প্ররোচনামূলক বার্তা থেকে ভোট পরবর্তী হিংসা ও উত্তেজনা রুখতেই এই উদ্যোগ বলে কলকাতা পুলিশ ফোর্স সূত্রে জানা গেছে।

২১ এর বিধানসভা নির্বাচন শুরুর আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্নরকম উস্কানিমূলক ও ভুয়ো খবরের রমরমা লক্ষ করা গিয়েছিল। কিন্তু তখন তা কোনওভাবে রোখা যায়নি।ভোট পরবর্তী সময়েও ভুয়ো খবর সামনে এসেছে।  বিশেষত অন্য দেশের বা অন্য রাজ্যের ঘটনা বাংলার ঘটনা বলে অনেকসময় ভাইরাল হতে দেখা গিয়েছে। আর এইনিয়ে একাধিক জেলায় গুজব ছড়িয়েছে। এমনকি ভোট পরবর্তী সময়ে জেলাগুলিতে সন্ত্রাস ছড়াতেও দেখা গিয়েছে। তাই অবিলম্বে এই ফেক নিউজ বা ভুয়ো খবর বন্ধের জন্য কঠোর পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। এতদিন যদিও কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগটি এ সংক্রান্ত বিষয় দেখাশোনা করত। কিন্তু  ফেক নিউজের বাড়বাড়ন্তে অনেকসময়  কিছু খবর নজর এঁড়িয়ে গেছে।  কিন্তু সম্প্রতি বিষয়টি  অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই এবিষয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ ফোর্স। কেউ যাতে কোনও গুজব না ছড়াতে পারে তার দিকে নজর রাখতেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। শুধু তাই নয়  এবার থেকে এইধরণের কোনও খবর নজরে এলেই বিষয়টি সম্পর্কে একটি মেল বা ফোন করলেই সমস্যার সমাধান করা সম্ভব হবে বলে মনে করছেন কলকাতা পুলিশ কর্তৃপক্ষ।

Advt

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...