Thursday, May 14, 2026

করোনা পরিস্থিতি জানতে ৩ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর

Date:

Share post:

দেশজুড়ে করোনা ( covid situation)পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। তাই দেশের প্রতিটি অঙ্গরাজ্যের করোনা সংক্রমনের খবরা-খবর নিতে প্রধানমন্ত্রী (prime minister Narendra Modi)নিজেই ফোন করছেন সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীদের। শনিবার অর্থাৎ আজ আরও তিন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেন তিনি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (chief minister of Maharashtra Uddhav Thackeray), মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (chief minister of Madhya Pradesh Shivraj Singh Chauhan) এবং হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের(Chief minister of Himachal Pradesh Jairam Thakur) সঙ্গে কথা বলেন মোদি। ওই তিন রাজ্যের করোনা পরিস্থিতির কথা জানতে চান তিনি। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানানো হয়েছে, এই নিয়ে গত তিনদিনে প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতি নিয়ে দেশের ১০ রাজ্যের মুখ্যমন্ত্রী ও দুই লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে কথা বলেছেন।

নিজের রাজ্যে ভ্যাকসিনেশনের জন্য পৃথক অ্যাপ তৈরির অনুমতি চেয়ে কেন্দ্রকে চিঠি লিখেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। গত কয়েকদিন ধরে সেখানে কো উইন অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশনে সমস্যা হচ্ছে। এই সমস্যা নিয়ে আজ মোদি-উদ্ধব কথা হয় বলে জানা গিয়েছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ট্যুইট করে জানিয়েছেন, একসঙ্গে প্রধান মন্ত্রীর ফোনে কথা হয়েছে। তিনি প্রধানমন্ত্রীকে রাজ্যে সংক্রমণের হার কমা ও দ্রুত সুস্থ মানুষের সংখ্যা বৃদ্ধির কথা জানিয়েছেন। পাশাপাশি তিনি করোনা মোকাবিলায় জনতা কার্ফু লাগু সহ একাধিক পদক্ষেপের কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে করোনার বিরূদ্ধে লড়াইয়ে মধ্যপ্রদেশ সরকারের প্রচেষ্টায় কেন্দ্র সন্তোষ প্রকাশ করেছেন। কেন্দ্রের তরফে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।

Related articles

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয়...

বাংলা যেন বুলডোজার রাজ্য না হয়! ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার 

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) উপস্থিত হয়ে বাংলাজুড়ে বিজেপির ছড়িয়ে দেওয়া...

উচ্চমাধ্যমিকে জেলাভিত্তিক সাফল্যের শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে কলকাতাও 

বৃহস্পতিবার সকালে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত (HS Result) হতে দেখা গেল জেলাভিত্তিক পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East...