Saturday, May 16, 2026

‘বাংলায় কেন শূন্য হলো?’ প্রদেশ কংগ্রেসের কৈফিয়ত তলব সোনিয়া গান্ধীর

Date:

Share post:

বাংলায় বিরোধী দল ছিলো কংগ্রেস ৷ সেখান থেকে এবার কংগ্রেস-শূন্য বিধানসভা৷ কেন এমন হলো, প্রদেশ নেতাদের (WBPCC) কাছে কৈফিয়ত তলব করেছেন কংগ্রেসের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi)৷ এই পরাজয়ের লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে প্রদেশ কংগ্রেসকে৷

সদ্যসমাপ্ত ৫ রাজ্যের বিধানসভা ভোটে কংগ্রেসের (Congress) ভরাডুবি (congress setback) নিয়ে সোমবার সরব হলেন সোনিয়া গান্ধী (Sonia Gandhi)৷ সোমবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির (CWC Meeting) সোনিয়া গান্ধী বলেছেন, “এই নির্বাচন নিয়ে বিস্তৃত আলোচনার প্রয়োজন রয়েছে”৷ বৈঠকে সোনিয়ার মন্তব্য, “আমাদের এই পরাজয় কেন হল, তা গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে৷” পাঁচ রাজ্যের দলীয় নেতৃত্বের কাছে এর ব্যাখ্য চেয়েছেন সোনিয়া৷

আরও পড়ুন-ঢোঁক গিললেন মুকুল, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুই

একইসঙ্গে কংগ্রেস সভাপতি পদে নির্বাচন নিয়ে আলোচনা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।
কংগ্রেসের ওয়ার্কিং কমিটির এদিনের বৈঠকে সোনিয়া বলেছেন, “দলের এই পরাজয় কেন হল, তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখতে একটা ছোট কমিটি তৈরি করা হচ্ছে৷ ওই কমিটি সব কিছু খতিয়ে দেখে দ্রুত রিপোর্ট দেবে”। সোনিয়া বলেছেন, “অসম ও কেরলে কেন আমরা ব্যর্থ হয়েছি, তা বুঝতে হবে। পশ্চিমবঙ্গে (WB) কেন আমরা শূন্য পেলাম, তার কারন খুঁজে বার করতে হবে। আমরা যদি বাস্তবের মুখোমুখি না হয়ে এই পরাজয়ের পর্যালোচনা করি, তাহলে সঠিক ছবি কিছুতেই সামনে আসবেনা”৷ ৫ রাজ্যের দায়িত্বে থাকা কংগ্রেস নেতাদের কাছে এভাবে দলের ভরাডুবি নিয়ে ব্যাখ্যা তলব করার সিদ্ধান্তকে সোনিয়ার কঠোর মনোভাব প্রদর্শন বলেই মন্তব্য করেছে রাজনৈতিক মহল৷ একইসঙ্গে, দেশে করোনা পরিস্থিতিতে ফের এদিন কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হন সোনিয়া। আগেও দেশের করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা করেছিলেন সোনিয়া। এই পরিস্থিতিতে সরকারের সর্বদল বৈঠক ডাকা জরুরি বলে মত প্রকাশ করেছেন সোনিয়া গান্ধী।

Advt

Related articles

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...