Saturday, May 16, 2026

ক্লে কোর্টে দুরন্ত জয় জোকোভিচের, প্রথম বার সেমিফাইনালে হেরে ফরাসি ওপেন থেকে বিদায় নিলেন নাদাল

Date:

Share post:

ফ্রেঞ্চ ওপেনের ( french open) ফাইনালে পৌঁছে গেল নোভাক জোকোভিচ(Novak Djokovic) । শুক্রবার সেমিফাইনালে রাফায়েল নাদালকে(Rafael Nadal)হারালেন তিনি। ম‍্যাচের ফলাফল ৬-৩, ৩-৬, ৬-৭, ২-৬। প্রথম বার সেমিফাইনালে হেরে ফরাসি ওপেন থেকে বিদায় নিলেন নাদাল। চলতি রোলা গোরাঁর সব থেকে বড় ম‍্যাচটি পরিণত হল সব থেকে সেরা ম‍্যাচে ।

শুক্রবার সেমিফাইনালে প্রথম সেটে জোকোভিচকে মাত দেন নাদাল। লাল সুরকির রাজা যেন বুঝিয়ে দিচ্ছিলেন এটা তাঁর জায়গা, যতই জোকার শীর্ষ বাছাই হন, এখানে তিনিই সেরা। তবে দ্বিতীয় সেটে সব হিসাব পাল্টিয়ে যায়। দ্বিতীয় সেট থেকে দুরন্ত ক‍্যামবাক করেন জোকার। চার ঘন্টা ২২ মিনিটের লড়াইয়ে শেষমেষ জয় ছিনিয়ে নেন জোকোভিচ। ফাইনালে জোকোভিচের মুখোমুখি  স্টেফানোস সিসিপাস।

এই জয়ের পর জোকার বলেন,” এটি নিঃসন্দেহে প‍্যারিসে খেলা আমার সব থেকে সন্দুর খেলা।”

এদিন সেমিফাইনালে দেখা গেল অভিনব সিদ্ধান্ত। রাত কার্ফু ভেঙে দর্শকদের মাঠে থেকে এই লড়াই দেখার সুযোগ করে দিলেন কর্তৃপক্ষ।

এদিন ম‍্যাচ শেষে নাদাল বলেন,” পরের দিকে কোর্ট কিছুটা ধীরগতির হয়ে গিয়েছিল। তাপমাত্রাও বেশি ছিল আজ। তা ছাড়া রাতের দিকে বলের গতিপথ ঠিকমতো বোঝা যায় না। আমি কোনও অজুহাত দিতে চাই না। এটাই টেনিস। যে পরিস্থিতির সঙ্গে বেশি মানিয়ে নেবে সেই জিতবে। যোগ্য খেলোয়াড় হিসেবেই আজ জিতেছে নোভাক।”

আরও পড়ুন:জয় দিয়ে ইউরো কাপের অভিযান শুরু করল ইতালি

 

Related articles

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...