Sunday, June 14, 2026

বেহালায় একাকী প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু

Date:

Share post:

ফের শহরে একাকী প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু। বেহালা (Behala) পর্ণশ্রী এলাকার ঘটনা পুলিশ (Police) সূত্রে খবর, একাই থাকতেন ওই প্রৌঢ়। তিনি একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। অবসর নিয়ে বেহালা পর্ণশ্রী, অভিজাত ওই আবাসনের ফ্ল্যাটে থাকতেন। তাঁর স্ত্রী দেরাদুনের একটি বোর্ডিং স্কুলের শিক্ষিকা। কন্যা বিয়ের পরে বেঙ্গালুরুতে থাকেন। বাড়িতে একাই থাকতেন ওই প্রৌঢ়।

এদিন তাঁর ফ্ল্যাটের দরজা ভেঙে দেহ উদ্ধার করেছে পুলিশ। শেষ তাঁকে কয়েক দিন আগে দেখেছিলেন প্রতিবেশীরা। তখন তাঁকে কিছুটা অসুস্থ মনে হয়েছিল বলে স্থানীয় সূত্রে খবর। তবে, এদিন তাঁর ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। জলের গ্লাসে কীটনাশকের চিহ্ন মিলেছে বলে খবর। এটি খুন না আত্মহত্যা- তা খতিয়ে দেখছে পুলিশ। আপাতত স্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।

আরও পড়ুন:সারদা মামলায় হাইকোর্টে জামিন পেলেন দেবযানী, তবে কি জেলমুক্তি?

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...