Wednesday, May 13, 2026

ভুয়ো ভ্যাকসিন কাণ্ড: মিমি-লাভলির বয়ান রেকর্ড, গ্রেফতার আরও ১

Date:

Share post:

তদন্ত যত এগোচ্ছে, ততই জাল গুটিয়ে আনছেন গোয়েন্দারা। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে (Fake Vaccine Case) পুলিশের জালে ফের এক অপরাধী। ধৃতের নাম ইন্দ্রজিৎ সাউ। ট্যাংরার বাসিন্দা বছর ৪৫-এর ইন্দ্রজিৎ ভুয়ো IAS দেবাঞ্জন দেবের (Debanjan Dev) অফিসের কর্মচারী ছিল।

আমহার্স্ট্র স্ট্রিট সিটি কলেজে (City Collage) ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প আয়োজনে দেবাঞ্জনের এই ইন্দ্রজিৎ সাউয়ের সক্রিয় ভূমিকা ছিল বলে জানতে পেরেছে পুলিশ।
আমহার্স্ট্র স্ট্রিট থানায় দায়ের করা এফআইআরে তার নাম আছে। ধৃতের মদতেই সিটি কলেজে ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প আয়োজন করেছিল প্রতারক দেবাঞ্জন দেব।

ঘটনা প্রকাশ্যে আসার পর গা ঢাকা দিয়েছিল ইন্দ্রজিৎ। গোপন সূত্রে খবর পেয়ে সেন্ট্রাল মেট্রো স্টেশনের কাছ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তক ইন্দ্রজিতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৬৭, ৪৭১, ৪৭৪, ৪১৯, ৪২০, ১৭০ এবং ১২০বি ধারায় মামলা দায়ের হয়েছে।

অন্যদিকে, ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), অভিনেত্রী বিধায়ক লাভলি মৈত্র (Lovely Moitra)ও তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের (Santanu Sen) বয়ান রেকর্ড করল কলকাতা পুলিশ।

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...