Thursday, May 14, 2026

তালিবানের হামলায় মৃত ১৫ পাক সেনা, বন্দি ৬৩ জন জওয়ান

Date:

Share post:

এবার নিজের ঘরেই রক্তাক্ত হলো পাকিস্তান। তালিবান(taliban) জঙ্গিদের(terrorist) হামলায় পাকিস্তানে(Pakistan) নিহত হয়েছেন ১৫ জন সেনা জওয়ান(Army)। মৃতদের তালিকায় রয়েছেন একাধিক কমান্ডারও। জানা গিয়েছে, ভয়াবহ এই জঙ্গি হামলার ঘটনা ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে অবস্থিত কুরামে।

সংবাদমাধ্যম সূত্রের খবর ক্যাপ্টেন আব্দুল বাসিত পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে অবস্থিত কুরামে তালিবানের বিরুদ্ধে অভিযানে নামেন। অনুমান করা হচ্ছে, সেনা অভিযানের কথা আগাম টের পেয়ে অতর্কিতে বাহিনীর ওপর হামলা চালায় তালিবানরা। এই হামলাতেই মৃত্যু হয় ১৫ জন পাক সেনার। সংবাদমাধ্যম সূত্রে আরও জানা যাচ্ছে, অন্তত ৬৩ জন পাকসেনা জওয়ানকে বন্দী করেছে তেহরিক-ই-তালিবান গোষ্ঠী। ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছে ওই জঙ্গি সংগঠন। যদিও এখনও পর্যন্ত সরকারের তরফে জঙ্গি হামলায় মৃত বা বন্দীর কোনও তথ্য প্রকাশ্যে আনা হয়নি।

আরও পড়ুন:ম‍্যাচ গড়াপেটার অভিযোগ উঠল উইম্বলডনে, তদন্তে আন্তর্জাতিক টেনিস সংস্থা

উল্লেখ্য, পাকিস্তানের মাটিতে বেশিরভাগ জঙ্গি হামলার পিছনে হাত রয়েছে তালিবান গোষ্ঠীর। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের কোয়েটারের সেরেনা হোটেলের কাছে সাম্প্রতিক বোমা বিস্ফোরণ ঘটায় এই তালিবান। উদ্দেশ্য ছিল ওই হোটেলে আশ্রয় নেওয়া চিনা কূটনীতিকদের হত্যা। যদিও হামলার সময় হোটেলে উপস্থিত ছিলেন না চিনা কূটনীতিকরা। ওই হামলায় প্রাণ যায় বেশ কয়েকজন সাধারণ মানুষের।

 

Related articles

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...