Monday, May 18, 2026

বিচারকের মৃত্যুরহস্য: এক সপ্তাহের মধ্যে পুলিশি তদন্তের রিপোর্ট চেয়ে পাঠাল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

ধানবাদে বিচারকের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করল শীর্ষ আদালত। ঘটনায় শুক্রবার ঝাড়খণ্ডের মুখ্য সচিব ও পুলিশ আধিকারিকের কাছ থেকে মৃত্যুর ঘটনার পুঙ্খানূপুঙ্খ রিপোর্ট চেয়ে পাঠাল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে একসপ্তাহের মধ্যেই তা আদালতে পেশ করতে হবে।
বুধবার টেম্পোর ধাক্কায় ধানবাদের অতিরিক্ত জেলা বিচারকের মৃত্যু হয় উত্তম আনন্দের। প্রথমে সেটি দুর্ঘটনা বলে মনে করা হলেও সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই এই ঘটনাকে স্বতঃপ্রণোদিত খুন বলে মনে করছে পুলিশ। গোটা ঘটনায় সুপ্রিম কোর্ট পূঙ্খানুপুঙ্খ তদন্তের আশ্বাস দিয়েছে। ধৃতদের জেরা করছে পুলিশ। বিচারকের উপর কারও আক্রোশ ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
ধানবাদ রণধীর চকের সামনে বুধবার প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন ওই বিচারক। সিসিটিভি ভিডিয়ো-তে দেখা যাচ্ছে, রাস্তার বাঁদিক দিয়েই দৌড়চ্ছেন বিচারক। হঠাৎ পিছন থেকে একটি টেম্পো এসে তাঁকে ধাক্কা মারে। ধাক্কা মারার আগে টেম্পোটি নিজের পথ বদলে সরাসরি বিচারকের দিকে যায়। ভিডিয়ো প্রকাশ হতেই ঝাড়খণ্ডের আইনজীবী ও বিচারক মহল এই ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রমন বলেন, ‘‘আমরা এই মামলা শুনেছি। প্রয়োজনীয় পদক্ষেপ করব। ঝাড়খণ্ডের হাই কোর্টের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি।’’

Related articles

মস্কোয় ড্রোন হামলা, মৃত ১ ভারতীয়, আহত ৩

যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেও আদতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যে এখনও সেই একই গতিতে জারি রয়েছে তা ফের একবার প্রমাণিত হল...

‘বিচার হবেই’’! নিহত আপ্তসহায়কের বাড়িতে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর 

ঠিক ১১ দিন আগের সেই ভয়ঙ্কর রাতের ক্ষত এখনও দগদগে। বিধানসভা ভোটের ফলপ্রকাশের রেশ কাটতে না কাটতেই গত...

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...