Thursday, May 14, 2026

প্রকাশিত হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের বই ‘Forging An Audacious City’

Date:

Share post:

দীর্ঘদিন হলো রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন রাজ্যের প্রাক্তন আবাসনমন্ত্রী গৌতম দেব। শারীরিক অসুস্থতার কারণে বহু বছর খুব একটা প্রকাশ্যেও আসতে দেখা যায়নি তাঁকে। তবে রাজনীতি থেকে দূরে সরে গেলেও সাহিত্যে নিজের সাবলীলতা তুলে ধরলেন বাম আমলে দাপুটে রাজনীতিবিদ প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। শুক্রবার কলকাতার রবীন্দ্র তীর্থ থেকে প্রকাশিত হল তাঁর লেখা বই ‘Forging An Audacious City’।

বাম আমলে নিউটাউনকে নবরূপে গড়ে তুলতে তৎকালীন আবাসনমন্ত্রী গৌতম দেবের অনন্য ভূমিকা ছিল। জানা গিয়েছে, নিউটাউনকে নতুন শহর হিসেবে গড়ে তোলার পিছনে লেখককের পরিকল্পনা ও তা বাস্তবায়নের সুদীর্ঘ যাত্রাপথকে পুঙ্খানুপুঙ্খ ভাবে তুলে ধরা হয়েছে এই বইতে। শুক্রবার বইটি প্রকাশিত হয়েছে দাশগুপ্ত পাবলিশার্সের তরফে। এদিন বইটির উদ্বোধন করেন প্রাক্তন আইএএস আধিকারিক বিক্রম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ পবিত্র সরকার এবং চিত্র পরিচালক গৌতম ঘোষ। অনলাইনে বইটি পাওয়া যাবে Online Das Gupta & Co. Pvt. Ltd। এবং National Book Agency Pvt. Ltd-এ।

 

Related articles

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...