Thursday, May 14, 2026

অর্ধেক আমেরিকা টিকার ২টি ডোজ পেলেও, মোদির শাইনিং ইন্ডিয়ায় এখনও হাহাকার

Date:

Share post:

তথ্য বলছে ৭ আগস্ট পর্যন্ত সরকারিভাবে দেশে ৫০ কোটি মানুষ করোনা ভ্যাকসিন(covid vaccine) পেয়ে গিয়েছেন। তবে ভারত যেখানে এখনও পর্যন্ত ৫০ কোটি টিকা দিতে পেরেছে সেখানেই আমেরিকার(America) ৫০ শতাংশ মানুষ করোনা টিকার ২টি করে ডোজ পেয়ে গিয়েছেন। যদি ধরে নেওয়া হয় ভারতের(India) জনসংখ্যা ১৩০ কোটি এবং এই সংখ্যার হিসেবে দুটি করে ডোজ যদি ভারতীয়রা পেয়ে থাকেন তাহলে এখনো পর্যন্ত দেশের ১০ শতাংশ মানুষও করোনা টিকা পাননি। টিকাকরণের নিরিখে আমেরিকার সঙ্গে দেখতে গেলে এই রিপোর্ট মোদি সরকারের জন্য অত্যন্ত হতাশাজনক।

গত শুক্রবার হোয়াইট হাউসের তরফে এক রিপোর্ট প্রকাশে আনা হয় যেখানে আমেরিকা তরফে দাবি করা হয়েছে আমেরিকার ৩৩.৩১ কোটি জনসংখ্যার ৫০ শতাংশের বেশি নাগরিক টিকার ২টি ডোজ পেয়ে গিয়েছেন। শেষ ২৪ ঘন্টায় আমেরিকায় ৮.২১ লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছেন মানুষ। যার মধ্যে ৫.৬৫ লাখ প্রথম ডোজ নিলেন। শুধু তাই নয় বাইডেন সরকারের উদ্যোগে ব্যাপকভাবে সকলকে টিকা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের দাবি, এটা সত্যি যে টিকাকরণের সংখ্যার নিরিখে বিশ্বের বাকি দেশগুলোর তুলনায় ভারতে এগিয়ে রয়েছে। তবে জনসংখ্যার নিরিখে যদি দেখা যায় তবে ভারতের টিকাকরণ প্রক্রিয়া বেশ হতাশাজনক। বিশেষজ্ঞদের পরামর্শ, জনসংখ্যার হিসেবে টিকাকরণের গতি বাড়াতে হবে ভারতকে। যদিও গত ২১ জুন টিকাকরণের রাশ কেন্দ্র নিজের হাতে নেওয়ার পর ভারতে টিকাকরণ গতি পেয়েছে। বিগত ৩০ দিনে প্রায় ১৪ কোটি মানুষ টিকা নিয়েছেন। শুধু তাই নয়, ১০ কোটি টিকা দেওয়া হয়েছে মাত্র ২০ দিনে।

আরও পড়ুন:পাক জঙ্গি গোষ্ঠীর লিংকম্যানের হদিশ হুগলিতে

তথ্য বলছে দেশে প্রতিদিন যত মানুষ টিকা নিচ্ছেন তাদের মধ্যে দ্বিতীয় ডোজের টিকা নিচ্ছেন ১৮ থেকে ২০ শতাংশ মানুষ। শেষ ২৪ ঘন্টায় দেশে টিকা পেয়েছেন ৪৯.৫৫ লক্ষ। এদের মধ্যে প্রায় ৪০ লক্ষ প্রথম ডোজের টিকা নিয়েছেন। এখনো পর্যন্ত মোট ৫০ কোটি ১০ লক্ষ ৯৬০৯ জন টিকা পেয়েছে। তথ্য বলছে দেশে টিকাকরণ গতি পেলেও পৃথিবীর অন্যান্য উন্নত দেশের তুলনায় জনসংখ্যার বিচারে ভারতে টিকাকরণের হার অনেকটাই কম।

সরকারি তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত যে 50 কোটি টিকা দেওয়া হয়েছে তারমধ্যে
০-১০ কোটি ৮৫ দিনে
১০-২০ কোটি ৪৫ দিনে
২০-৩০ কোটি ২৯ দিনে
৩০-৪০ কোটি ২৪ দিনে
৫০ কোটি ২০ দিনে

 

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...