Thursday, May 14, 2026

আহত সুদীপকে দেখতে হাসপাতালে অনুব্রত, বেরিয়ে বললেন বিজেপি শয়তানের দল

Date:

Share post:

ত্রিপুরায় (Tripura) রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন তৃণমূলের (TMC) ছাত্রনেতা সুদীপ রাহা (Sudip Raha)। বিজেপি (BJP) শাসিত রাজ্যে জখম অবস্থায় কোনও চিকিৎসা পর্যন্ত হয়নি তার। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisek Banerjee) তাকে নিয়ে এসে কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতালে ভর্তি করেন। সেখানেই বুধবার দলের আহত ছাত্রনেতাকে দেখতে আসেন বীরভূমের (Birbhum) তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। আজ, বুধবার এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে গিয়ে আহত চিকিসাধীন সুদীপের সঙ্গে দেখা করেন অনুব্রত। তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন।

আরও পড়ুন- শহরে এসে মোদির সমালোচনায় দিল্লির স্পিকার, বাংলার প্রকল্প নিয়েও উচ্ছ্বসিত আপ বিধায়ক

তাহলে কী এবার ত্রিপুরার পথে ডাকাবুকো অনুব্রত?

সুদীপকে দেখে বাইরে বেরিয়ে এ প্রসঙ্গে অনুব্রত সাংবাদিকদের বলেন, ‘‘আমি দলের একজন সৈনিক। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন যেমন যা নির্দেশ দেবেন সেটাই অক্ষরে অক্ষরে পালন করব। বিজেপি একটা শয়তানের দল। বাংলায় ভোটের আগে তো রোজ নিয়ম করে অনেক কেন্দ্রীয় নেতা-মন্ত্রী এসেছিলেন। তৃণমূল তো কারও উপর হামলা করেনি। তা হলে ত্রিপুরায় কেন তৃণমূল নেতা-কর্মীদের উপর হামলা হল। এ রাজ্যের বিজেপিকেও এই ন্যক্কারজনক ঘটনার জবাব দিতে হবে।”

আরও পড়ুন- রাজ্যসভায় ওবিসি সংশোধনী বিল পাস, ৩০ বছরের পুরনো সংরক্ষণের সীমাও বিবেচনাধীন!

advt 19

 

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...