Monday, May 4, 2026

ফের হাঁটুতে অপারেশন করবেন ফেডেরার!

Date:

Share post:

আবার হাঁটুতে অপারেশন করতে হবে বলে অনির্দিষ্ট সময়ের জন্য খেলার বাইরে থাকবেন টেনিস তারকা রজার ফেডরার। ৪০ বছরের এই টেনিস তারকা গত বছরই দুই আগে হাঁটুতে অপারেশন করিয়েছিলেন। আবার সেই রাস্তায় হাঁটতে বাধ্য হচ্ছেন তিনি।
কুড়িটি গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন ফেডেরার এবার উইম্বলডন খেতাব জিততে পারেননি।কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছিলেন। এরপর টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নেন।
ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করেছেন ফেডেরার। তাতে তিনি বলেছেন , ‘পরের অপারেশনটি করলে কয়েক সপ্তাহ আমাকে ক্রাচ নিয়ে চলতে হবে। কয়েক মাস খেলার বাইরে থাকতে হবে।জানি খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হবে।আবার এটাই সঠিক রাস্তা নিজেকে সম্পূর্ণ সুস্থ করে তোলার। আবার আগের মতো করে ছুটতে চাই আমি।

আরও পড়ুন- ভয়াবহ ভিডিও: কাবুল ছাড়তে প্লেনের চাকায় সওয়ার, মাঝআকাশে পড়ে মৃত ২

তিনি আরও লিখেছেনে,‘আমি আশাবাদী। আবার কোর্টে ফিরতে চাই। ফিট হয়ে, ফর্ম ধরে রেখেই ফিরতে চাই। আমি বাস্তবটা বুঝি। জানি, এই বয়সে আপারেশন করিয়ে এভাবে খেলায় ফেরাটা খুব কঠিন। কিন্তু সুস্থ হয়ে উঠতে চাই।

advt 19

 

Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে