Wednesday, March 4, 2026

নাসার এজেন্ট পরিচয়ে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, কলকাতায় গ্রেফতার “স্মার্ট” যুবতী

Date:

Share post:

এ যেন ভুয়োর (Fake) ছড়াছড়ি। কিন্তু এটাই হয়তো দেখার বাকি ছিল। ভুয়ো আইএএস, ডাক্তার, পুলিশ, সিবিআই আধিকারিক, সিআইডি, সরকারি আমলা, আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের আধিকারিক, সাংবাদিক—সবই দেখে ফেলেছে রাজ্যের মানুষ। এবার পুলিশের জালে ভুয়ো ‘‘নাসার এজেন্ট’’। এমনই পরিচয় দিয়ে একের পর এক প্রতারণা করছিল এক সুন্দরী যুবতী। অভিযোগ, এয়ারপোর্ট এলাকায় এক যুবতী নিজেকে নাসা (Nasa) ও ডিআরডিও (DRDO)’র এজেন্ট পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে। সেই অভিযোগের ভিত্তিতে মধুমিতা সাহা নামে ওই যুবতীকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: DW-র সাংবাদিককে না পেয়ে পরিবারের সদস্যকে খুন তালিবানের, নিখোঁজ আরও এক সাংবাদিক

পুলিশ সূত্রে খবর, ধৃত যুবতী যেমন কথাবার্তায় যেমন স্মার্ট, তেমনই প্রযুক্তিতে দুরন্ত সাউন্ড। এই দুইয়ের উপর ভর করে মানুষের বিশ্বাস জয় করে দিনের পর দিন চালাচ্ছিল প্রতারণা। কিন্তু সবকিছুর একটা শেষ থাকে। হরিয়ানার বাসিন্দা নরেন্দ্র সিং নামের এক ব্যক্তির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় ধৃত মধুমিতা সাহার। সে নরেন্দ্রর কাছে নিজেকে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের এজেন্ট বলে পরিচয় দেয়। এমনকী নাসার এজেন্ট বলেন দাবি করে। সুপার অ্যান্টিক মেটাল ডেলিভারি এজেন্টের কাজ করে। খুব কম খরচে এই অ্যান্টিক মেটাল সে পাইয়ে দিতে পারে বলেও দাবি করেছিলেন নরেন্দ্রর কাছে। নরেন্দ্র সেই ফাঁদে পড়েন। তখন তাঁর কাছ থেকে দফায় দফায় কয়েক লক্ষ টাকা নেয় ভুয়ো নাসার এজেন্ট।

আরও পড়ুন: আফগানিস্তানের পরিস্থিতিতে ধরা ছোঁয়ার বাইরে পোস্ত!

একের পর এক লেনদেনের পরেও যখন কিছুই পাননি নরেন্দ্র, তখন সন্দেহ হয়। অন্যদিকে ফোন বন্ধ মধুমিতার।
তখন প্রতারিত হয়েছেন বুঝতে পেরে পুলিশের দ্বারস্থ হন অভিযোগকারী নরেন্দ্র সিং। এরপর তদন্তে নেমে পুলিশ দমদমে এয়ারপোর্ট এলাকা থেকে মধুমিতা সাহাকে গ্রেফতার করে।

advt 19

 

spot_img

Related articles

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ শ্রীলঙ্কার উপকূলে! সাবমেরিন হানায় ডুবছে ইরানি জাহাজ

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এসে পড়ল একেবারে ভারতের কাছে। প্রতিবেশী দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কার উপকূলের (Sri Lanka Coast) অনতিদূরে...

জমজমাট শচীন পুত্রের প্রাক বিবাহ অনুষ্ঠান, হাজির ক্রিকেট থেকে রাজনীতির নক্ষত্ররা

আগামী ৫ মার্চ দীর্ঘদিনের বান্ধবী সানিয়া চান্দ্রোর সঙ্গে জীবনের ২২ গজে দ্বিতীয় ইনিংস শুরু করছেন অর্জুন তেন্ডুলকর( Arjun...

মধ্যমগ্রাম স্টেশন চত্বরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পরপর সিলিন্ডার বিস্ফোরণে আতঙ্ক

মধ্যমগ্রাম (Madhyamgram) স্টেশন সংলগ্ন ঘিঞ্জি এলাকায় বুধবার আচমকা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন গ্রাস করে নেয়...

মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে তেলের দাম ঊর্ধ্বমুখী, রেকর্ড পতন টাকার দামে

ইরানে মার্কিন-ইজরায়েলের (Iran - Israel war) যৌথ হামলা। তেল-সঙ্কট, সোনার দর ঊর্ধ্বমুখী-শেয়ার মার্কেটে (Share Market ) ধস তার...