Sunday, May 3, 2026

ঘূর্ণিঝড় ইডার প্রভাবে ভয়াবহ পরিস্থিতি নিউইয়র্ক, নিউজার্সিতে

Date:

Share post:

ঘূর্ণিঝড় ইডার প্রভাবে ভয়াবহ অবস্থা নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভ্যানিয়ায়। বন্যা পরিস্থিতির জেরে উত্তর-পূর্ব আমেরিকার ওই তিন রাজ্যে এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে।
ইডা-বিধ্বস্ত ওই তিন রাজ্য থেকে ভয়াবহ কিছু দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। অবিরাম বৃষ্টিপাত এবং তুমুল ঝড়ের জেরে লন্ডভন্ড জনজীবন। রাস্তাঘাটে যাতায়াত বন্ধ হলেও বুধবার পর্যন্ত চালু ছিল সাবওয়ে। কিন্তু বৃহস্পতিবার থেকে স্টেশনগুলিতেও জল ঢুকতে শুরু করে। বাধ্য হয়ে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি নিউইয়র্ক শহরে সাবওয়ে পরিষেবা পুরোপুরি বন্ধ করে দিয়েছে।

আরও পড়ুন-  উপনির্বাচন হচ্ছেই, শুক্রবারই বৈঠকে কমিশনের ফুল বেঞ্চ!

জানা গিয়েছে , নিউইয়র্ক শহরের সাবওয়েতে অন্তত ১৭টি ট্রেন আটকে পড়েছে। জোরকদমে চলছে উদ্ধারকার্য।
নিউ ইয়র্কের বন্যা কবলিত এলাকায় বাড়ির বেসমেন্টে আটকে অন্তত আট জনের মৃত্যু হয়েছে খবর। নিউ জার্সির এলিজাবেথেও পাঁচ জনের মৃত্যু হয়েছে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ফিলাডেলফিয়ায়।
নিউইয়র্কে আগেই জরুরি অবস্থা জারি হয়েছিল। এ বার নিউজার্সির ২১টি কাউন্টিতেও জরুরি অবস্থা জারি করলেন রাজ্যের গভর্নর ফিল মার্ফি।
এরই পাশাপাশি, ইডার দাপটে দিশেহারা গোটা মার্কিন যুক্তরাষ্ট্র। বন্ধ হয়ে গেল খ্যাতনামা টেনিস টুর্নামেন্ট ইউএস ওপেন। ভয়াবহ এই ঘূর্ণি ঝড়ের দাপটে উড়ে গেল স্টেডিয়ামের ছাদ। লাগাতার বৃষ্টিতে ভাসল কোর্ট। রীতিমতো জল ঢুকে গিয়েছে লুইস আর্স্ট্রংম স্টেডিয়ামে। তাই খেলা বন্ধ না করে আর কোনও উপায় ছিল না বললেই চলে।

 

advt 19

 

Related articles

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...

ফলাফল অসম বিধানসভা নির্বাচনের: হিমন্তের ‘ঘৃণা’য় রাশ টানার লড়াই বিরোধীদের

দেশের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের ফলাফলের আগে জোরালো আলোচনায় অসম। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘৃণা ভাষণের জেরে বাংলাদেশের কাছে...

বিচারকের ঝুলন্ত দেহ! পারিবারিক অশান্তির জেরে মৃত্যুতে চাঞ্চল্য

ন্যায়বিচার দেওয়ার আসনে বসে অন্যের জীবনের জট খোলার কথা ছিল তাঁর। অথচ নিজের জীবনের অশান্তির ভার আর বইতে...

ভোটগণনার আগের দিন অতিসক্রিয় NIA, মোথাবাড়ি কাণ্ডে এবার তলব তৃণমূল নেতাদের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা সোমবার। তার ঠিক ২৪ ঘণ্টা আগে মালদহে নজিরবিহীন পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা...