Sunday, March 15, 2026

ঘূর্ণাবতের সঙ্গে ভরা কোটালের জের, বন্ধ লকগেট,দুর্ভোগে শহরবাসী

Date:

Share post:

সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবতের জোড়া ফলায় রবিবার রাত থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে বৃষ্টি।  সোমবার ভোর থেকে তা আরও বেড়েছে।এরই মধ্যে দোসর পূর্ণিমা। ফলে গঙ্গায় ভরা কোটাল দেখা যাবে। অন্যদিকে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার দিনভর চলবে বৃষ্টি।ফলে জলযন্ত্রণার হাত থেকে রেহাই পাবেন না কলকাতাবাসী।

আরও পড়ুন:জলমগ্ন হাওড়া ও টিকিয়াপাড়া কারশেড, ব্যাহত রেলপরিষেবা, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার সকাল সাড়ে ৫টা থেকে মঙ্গলবার সকাল ৫টা ২৫ মিনিট পর্যন্ত চলবে পূর্ণিমা। অর্থাৎ সারা দিনই পূর্ণিমা রয়েছে। পূর্ণিমা তিথিতে জোয়ারের জল অনান্য দিনের তুলনায় বেশি থাকে। যাকে চলতি ভাষায় বলে ভরা কোটাল। সোমবার সকাল সাড়ে ৫টা থেকে মঙ্গলবার সকাল ৫টা ২৫ মিনিট পর্যন্ত চলবে পূর্ণিমা।সোমবার সকাল ৮টা ১১ মিনিটে শুরু হয়েছে ভাটা। এই সময় জলের উচ্চতা কমেছে। ভাটার সময় জলের সর্বোচ্চ উচ্চতা ছিল প্রায় আড়াই মিটার। সকাল ১০টার পর থেকে ফের জলের উচ্চতা বাড়তে শুরু করেছে। বেলা ১২টা ৫৯ মিনিটে সর্বোচ্চ সীমায় পৌঁছবে জলতল। সেই সময় জলের সর্বোচ্চ উচ্চতা হবে সাড়ে পাঁচ মিটারের বেশি।

এদিকে কলকাতা পুরসভা সূত্রে খবর, শহরবাসীকে জলযন্ত্রণা থেকে মুক্ত করতে ইতিমধ্যেই ১৬টি বরো অফিস পাম্প চালিয়ে শহরকে জলমুক্ত করার চেষ্টা চলছে। এ কাজে ব্যবহৃত হচ্ছে ৪০৮টি পাম্প। আরও ৪৫০টি পাম্প বিভিন্ন বরোতে রয়েছে। সকাল থেকে লকগেট খোলা থাকায় জল কিছুটা হলেও বেরিয়েছে। কিন্তু  ভরা কোটালের জন্য সাড়ে ১০টার পর বন্ধ করে দেওয়া হয়েছে লকগেট। বিকাল ৩টে অবধি তা বন্ধ থাকবে। এই সময় শহরের জল শহরেই থাকবে বলে জানানো হয়েছে। যার জেরে  শহরবাসীর দুর্ভোগ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

advt 19

spot_img

Related articles

গিরিশ পার্কে মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় ধৃত বেড়ে ৯ 

ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার (Narendra Modi Brigade meeting) দিন রণক্ষেত্র গিরিশ পার্কে আক্রান্ত হন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা...

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...