Saturday, March 14, 2026

শুরু ভবানীপুর উপনির্বাচন: এক নজরে সাম্প্রতিক অতীতে এই বিধানসভার চিত্র

Date:

Share post:

ভবানীপুর তৃণমূলের দুর্জয় ঘাঁটি। এই বিধানসভার প্রায় প্রতিটি পাড়া ও ওয়ার্ডে তৃণমূলের হেভিওয়েট নেতা-নেত্রীরা থাকেন। শাসক দলের মজবুত গড়। সব ধর্ম-বর্ণ-জাতির-ভাষার মানুষের সহাবস্থান এই ভবানীপুর। তাকে এই অঞ্চলকে “মিনি ইন্ডিয়া” বলা হয়।
দুর্যোগ কাটিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই ভবানীপুরে শুরু হয়েছে উপনির্বাচন। যেখানে শাসক দলের প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই গোটা দেশের নজর এই কেন্দ্রের দিকে।
একুশের বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকে জিতেছিলেন রাজ্যের বর্তমান কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রুদ্রনীল ঘোষকে হারিয়ে ছিলেন ২৮ হাজার ৭১৯ ভোটে। ৭৭ নম্বর ওয়ার্ড থেকেই একুশের বিধানসভা নির্বাচনে  তৃণমূলের লিড ছিল প্রায় ২২ হাজার ভোট। ৮টি ওয়ার্ডের মধ্যে ৬টিতে এগিয়ে ছিল তৃণমূল। আর ৭০ এবং ৭৪ নম্বর ওয়ার্ডে এগিয়েছিল বিজেপি। সিপিএম সমর্থিত কংগ্রেস প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছিল।
এক নজরে গত কয়েকটি নির্বাচনে ভোটদানের চিত্র
২০১১-র বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল ৬৩.৭৮%
২০১১-র উপনির্বাচনে ভোটের হার ছিল ৪৪.৭৩%
২০১৬-র বিধানসভা নির্বাচন ভোট পড়েছিল ৬৬.৮৩%
২০২১-এর বিধানসভা নির্বাচনে ভোটের হার ছিল ৬১.৭২%
এক নজরে ভবানীপুর বিধসনসভা
মোট বুথ:২৮৭
মেন বুথ :২৬৯
অক্সিলিয়ারি বুথ:১৮
ভোটার সংখ্যা ২০৬৪৫৬
পুরুষ:১১১২৪৩
মহিলা:৯৫২০৯
তৃতীয় লিঙ্গের:৪
 এর মধ্যে সংখ্যালঘু ভোটার প্রায় ২২ শতাংশ

advt 19

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...