Wednesday, May 13, 2026

প্রতারণার শিকার খোদ পুলিশের কনস্টেবল, ফোন করে জানিয়ে তোলা হল টাকা

Date:

Share post:

এবার এক পুলিশকর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিল প্রতারকরা। ফোন করে জানিয়ে এটিএম থেকে দফায় দফায় টাকা তুলে নিল তারা। কলকাতা পুলিশের কনস্টেবল কবীর মণ্ডল সন্তোষপুরের বাসিন্দা। জানা গিয়েছে, শুক্রবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের খিদিরপুর শাখায় ওই পুলিশকর্মীর অ্যাকাউন্টে বেতনের টাকা জমা পড়ে। অভিযোগ, এরপর দুপুরে পুলিশ কর্মী কবীর মণ্ডলকে ফোন করে জানিয়ে পাঁচ দফায় ৫০ হাজার টাকা তুলে নেওয়া হয়।

আরও পড়ুন: ভ্যাকসিন দেওয়ার পরেই খোলা হবে স্কুল-কলেজ, সাফ জানালেন শিক্ষামন্ত্রী

জানা গিয়েছে, ঢাকুরিয়ার এটিএম থেকে প্রতারকরা টাকা ওই টাকা তুলেছে। ওই কনস্টেবলের দাবি, অ্যাকাউন্ট বা এটিএম কার্ড সংক্রান্ত তথ্য কাউকে তিনি দেননি। তারপরও টাকা তোলা হয়েছে।

ইতিমধ্যেই লেক থানায় অভিযোগ দায়ের করেছেন কবীর মণ্ডল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কয়েকদিন আগে একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলেছিলেন কবীর। সেসময়ই জালিয়াতরা তাঁর কার্ড ক্লোন করেন বলে অনুমান তদন্তকারীদের। সেখান থেকেই স্কিমারের সাহায্যে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়েছে জালিয়াতরা। তবে ফের কি ক্লোন, স্কিমারের সাহায্য নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ করতে শুরু করেছে চোরেরা?
advt 19

 

Related articles

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...