Thursday, May 14, 2026

প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট ছাড়াই লেনদেনের সুবিধা, অভিনব উদ্যোগ রিজার্ভ ব্যাংকের

Date:

Share post:

ইন্টারনেট ছাড়া লেনদেন অকেজো। চিরাচরিত এই ধারণায় এবার পরিবর্তন আনার উদ্যোগ নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(Reserve Bank of India)। ইন্টারনেট সংযোগ ছাড়াই অফলাইনে টাকা লেনদেনের জন্য নতুন ব্যবস্থার কথা ঘোষণা করলেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস(shaktikanta Das)। ইন্টারনেট সংযোগ বিহীন প্রত্যন্ত এলাকা গুলির জন্য এই সুবিধা কার্যকর হয়ে উঠবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

এ প্রসঙ্গে রিজার্ভ ব্যাংকের গভর্নর জানান, “পাইলট প্রকল্পে পেমেন্ট সিস্টেম অপারেটরস বা পিএসও ব্যাঙ্ক এবং নন ব্যাঙ্কিং প্রতিষ্ঠানগুলি ইন্টারনেট সংযোগ ছাড়া আর্থিক লেনদেনের পরিষেবা দিয়ে থাকে৷” পাশাপাশি তিনি আরো বলেন এই সকল লেনদেন যাতে নিরাপদ এবং গ্রাহক স্বার্থ সুরক্ষিত থাকে তা নিশ্চিত করা হবে। প্রত্যন্ত এলাকার গুলিতে ইন্টারনেট থাকে না বা কোথাও থাকলেও অত্যন্ত নিম্নমানের। যার ফলেই অফলাইন মোডে লেনদেনের ওপর জোর দেওয়া হচ্ছে।

আরও পড়ুন:করোনার টিকার লাইনে দাঁড়িয়ে সিভিক ভলান্টিয়ারের মারে বৃদ্ধর মৃত্যু, ধুন্ধুমার চাঁচলে 

জানা গিয়েছে, রিজার্ভ ব্যাঙ্কের (RBI) তরফে পাইলট প্রকল্পে কার্ড এবং মোবাইল ব্যবহার করে গত বছরের অগাস্ট মাস থেকে ২০০ টাকা পর্যন্ত লেনদেনের অনুমতি দেওয়া হয়েছিল৷ আরবিআই-এর তরফে জানানো হয়েছে, ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ২০২১ সালের জুন মাস পর্যন্ত পাইলট প্রকল্পে ২ লক্ষ ৪১ হাজার ছোটখাটো লেনদেন হয়েছে৷ লেনদেনের মোট পরিমাণ ছিল ১.১৬ কোটি টাকা৷ দেশের বেশ কয়েকটি অংশে তিনটি পাইলট প্রকল্প থেকে ভালো সাড়া পাওয়ার কারণেই এবার দেশের প্রত্যন্ত এলাকাগুলিতে পাকাপাকি ভাবে এই পরিষেবা শুরু করতে চাইছে রিজার্ভ ব্যাঙ্ক৷ খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত গাইডলাইন প্রকাশিত হবে৷

advt 19

 

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...