Sunday, May 10, 2026

যত রাতই হোক পাওয়া যাবে বাস! কলকাতার কোন রুটগুলিতে চালু হচ্ছে নাইট সার্ভিস জেনে নিন

Date:

Share post:

পুজোর (Durga Puja) সময় রাত জেগে ঠকুর দেখার মজাই আলাদা। কিন্তু শহরের বাইরে থেকে অনেকেই কলকাতায় (Kolkata) আসে ঠাকুর দেখতে। তাদের রাতে বাড়ি ফেরার একটা সমস্যাও হয়। এবার সেই কারণে আজ, পঞ্চমী থেকে রাজ্য পরিবহন দফতর চালু করতে চলেছে নাইট সার্ভিস (Night Service)।

আরও পড়ুন-হঠাৎই বদলে গেল নন্দীগ্রামের নাম! নতুন নাম ‘মমতাময়ী নগর’

আগামী ১১ দিন মোট ১৪টি রুটে থাকবে নাইট সার্ভিস। যেসব রুটে রাতের বাস (Bus) মিলবে তা হল, হাওড়া (Howrah) স্টেশন থেকে বিমানবন্দর (Airport), বারাকপুর (Barrackpore), বারাসত (Barasat), কামালগাজি (Kamalgaji), গড়িয়া (Garia), জোকা (Joka), বালিগঞ্জ (Ballygunge), ডানলপ (Danlop)। হাওড়া স্টেশন থেকে চলবে করুণাময়ী, শ্যামবাজার-বারাসত, বেলগাছিয়া থেকে এসপ্ল্যানেড, হাওড়া স্টেশন থেকে নিউটাউন মোট ১৪টি রুটে এই নাইট সার্ভিস চালু থাকবে।

আগে এই সমস্ত রুটে দু-তিনটে ট্রিপে বাস চলত। তবে এবার সিদ্ধান্ত হয়েছে সেই ট্রিপের সংখ্যা বাড়ানো হবে। রবিবার পঞ্চমীতে ভিড় অনেকটাই বাড়বে বলে মত পরিবহন দফতরের আধিকারিকদের। সেই হিসেবে আগামীকাল অর্থাৎ ষষ্ঠী থেকে বাসের সংখ্যা বাড়বে। এখন নৈশ কার্ফু নেই। ফলে দশমীর পরেও ভিড় হবে বলে মনে করা হচ্ছে।

এ বছর পুজোতে ভোর রাত পর্যন্ত মেট্রো পরিষেবা (Metro Service) নেই৷ আবার মাঝরাত পর্যন্ত মেট্রো চললেও স্মার্ট কার্ড থাকতে হবে। তাই রাতের বাসে যাত্রী মিলবে বলে মত পরিবহন দফতরের।

আরও পড়ুন-লখিমপুর হিংসাকে হিন্দু-শিখ লড়াই হিসেবে দেখানোর চেষ্টা ভয়ঙ্কর: ফের বিস্ফোরক বরুণ

এর আগে পুজোর সময় বাদ দিয়ে অন্য সময়েও ছিল নাইট সার্ভিস। করোনা-কালে লকডাউনের সময়ে এই পরিষেবা বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে সে অর্থে লোকাল ট্রেন না চলাচল করায় রাতের বাস বন্ধ রাখা হয়। পুজোর আবহে রাত জেগে অনেকেই ঠাকুর দেখেন। তাই যাত্রী হবে ধরে নিয়েই রবিবার থেকে চালু করে দেওয়া হচ্ছে নাইট সার্ভিস।

advt 19

 

Related articles

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে নিরাপত্তা পুলিশের

রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ নেওয়ার পর সোমবার নবান্নে (Nabanna) পা রাখবেন শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। বেলা...

IPL: রাহানেদের মিশন আরসিবি, জটিল অঙ্কে নাইটদের প্লে-অফের সমীকরণ

দিল্লি থেকে কেকেআরের(KKR) গন্তব্য রায়পুর। রবিবার সকালে রায়পুরে পৌছালো নাইট ব্রিগেড। আগামী ১৩ মে আরসিবির(RCB) বিরুদ্ধে খেলতে নামবে...

রাজ্যে রাজনৈতিক পালাবদল, সমর্থকদের জন্য বার্তা সিএসকের

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে...

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা, গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২১ পুলিশকর্মী

পাকিস্তানের (Pakistan) উত্তর-পশ্চিমাঞ্চলে ফের জঙ্গি হামলা। আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশের বান্নু জেলায় (In Bannu...