Thursday, May 14, 2026

অসুস্থ ভোট কর্মীকে হাসপাতালে ভর্তি করা হল

Date:

Share post:

দিনহাটা ২ নম্বর ব্লকের বামন হাট অন্তর্গত ৯০ নম্বর বুথের প্রিসাইডিং অফিসার ধর্মরাজ কাহালি ভোট পর্ব চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তৎক্ষণাৎ তাকে বামন হাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তার বুকে ব্যথা করছিল বলে প্রাথমিক ডাক্তারি সূত্রে জানানো হয়েছে। সেই সঙ্গে তার উচ্চ রক্তচাপও ধরা পড়ে। তৎক্ষণাৎ চিকিৎসা শুরু হয়। হাসপাতালে আসেন ২ নম্বর ব্লক ভিডিও এবং কোচবিহারের অতিরিক্ত জেলা শাসক। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে অসুস্থ ধর্মরাজ বাবু অনেকটাই সুস্থ। তার স্বাস্থ্যের প্রতি নজর রাখা হচ্ছে। যদি প্রয়োজন হয় তাহলে আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে এমনটাই জানানো হয়েছে।

 

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...