Sunday, June 7, 2026

গান স্যালুটে চিরবিদায় সুব্রতকে, কেওড়াতলায় শেষ শ্রদ্ধা জানালেন অভিষেক

Date:

Share post:

পিস ওয়ার্ল্ড থেকে রবীন্দ্র সদন হয়ে বিধানসভা। সেখান থেকে বালিগঞ্জের বাড়ি, এভারগ্রিন ক্লাব। তারপর অগণিত মানুষের সঙ্গে শেষবারের মতো বালিগঞ্জের রাস্তায় মিছিল। তবে এবার তিনি আর মিছিলে পা মেলাতে পারলেন না। প্রথমে তাঁর নামের ব্যানার নিয়ে হাঁটলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুজিত বসু, সুদক্ষিণারা। আর প্রিয় নেতার শেষযাত্রায় পা মেলান অসংখ্য অনুগামী থেকে সাধারণ মানুষ। চিরবিদায় সুব্রত মুখোপাধ্যায়। পদযাত্রা যখন মাঝরাস্তায় তখনই কেওড়াতলা মহাশ্মশানে পৌঁছে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অপেক্ষা করছিলেন তিনি।

সুব্রত মুখোপাধ্যায়ের দেহ কেওড়াতলা মহাশ্মশানে পৌঁছনোর পরে তাতে তৃণমূলের পতাকা দিয়ে সম্মান জানানো হয়। তারপরে শেষ শ্রদ্ধা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন দেহের পাশে।

সুব্রত মুখোপাধ্যায়ের কয়েকজন আত্মীয়ও পৌঁছে যান মহাশ্মশানে। শ্রদ্ধা জানান তাঁরা। মাথায় হাত বুলিয়ে দেন সুব্রত মুখোপাধ্যায়ৈর বোন। ভাইফোঁটার আগের রাতেই বাড়ি ফেরার কথা ছিল সুব্রতর। বোনেদের পরিকল্পনা ছিল এবার বড় করে ভাইফোঁটা নয়, শুধুমাত্র বোনেরা গিয়ে দাদার কপালে ফোঁটা দিয়েই চলে আসবেন। পরে হবে খাওয়া-দাওয়া। সব পরিকল্পনা ইতি টেনে অনন্তলোকে পাড়ি দিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ সুব্রত।

আরও পড়ুন:সন্ধ্যেয় চাউমিন খাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন, তারপর সব শেষ: হাসপাতালে সুব্রতর শেষ সময়

গান স্যালুট তাঁকে শ্রদ্ধা জানানো হয়। এরপরে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরা দেহ নিয়ে যান মহাশ্মশানের ভিতরে। সেখানেই শেষকৃত্য।

বঙ্গ রাজনীতির এক অধ্যায়ের সমাপ্তি। নিজের দল কিংবা বিরোধী- সবার একটাই কথা সুরসিক-চিরতরুণ ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। প্রত্যেকের সঙ্গে সু-সম্পর্ক। সহজভাবে মিশে যাওয়ার ক্ষমতা। এই সবে তাঁকে জনপ্রিয়তা করে তুলেছিল। শুক্রবার সন্ধেয় শেষ হল সেই বর্ণময়, চিরসবুজ ব্যক্তিত্বের।

 

Related articles

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...

ইন্ডিয়া ব্লকের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

কাউন্সিলরদের বৈঠক বাতিল করে রবিবার দুপুরে দিল্লির উদ্দেশে রওনা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিরোধী...

প্রথম কর্মসূচির সাফল্য ঘোষণা: CJP-কে সমর্থন অখিলেশ-কেজরি-শিবসেনার

শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দেশের শিক্ষা মন্ত্রীর পদত্যাগের যে দাবি তুলেছে 'আরশোলা' অপবাদ পাওয়া দেশের যুবসমাজ, তারাই...

শহরে সক্রিয় প্রাক-বর্ষার বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস 

গরমের ইনিংস শেষ করে এবার বর্ষাবরণের প্রস্তুতি শুরু। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, টানা দুদিনের বৃষ্টিতে...