Monday, May 4, 2026

ছাত্র আন্দোলন থেকে পরিষদীয় রাজনীতি- হাতে ধরে শিখিয়েছেন সুব্রতদা: আবদুল মান্নান

Date:

Share post:

৫১ বছরের পথচলা থেমে গেল আচমকা। কথাটা যেন বিশ্বাসই হচ্ছে না কংগ্রেস (Congress) নেতা আবদুল মান্নানের (Abdul Mannan)। ১৯৭০ সাল থেকে সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) সঙ্গে পরিচয় তাঁর। সেই সময় সুব্রত ছিলেন ছাত্র পরিষদের রাজ্য সহ-সভাপতি। বালিতে কংগ্রেস নেতা তরুণকান্তি ঘোষের সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন সুব্রত। সেখানেই আবদুল মান্নানের সঙ্গে প্রথম আলাপ। তারপর বারবার দল বদল করেছেন সুব্রত। কিন্তু আবদুল মান্নানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক কোন তিনি ছিন্ন হয়নি।

সাতের দশকে প্রিয়-সুব্রত জুটির নেতৃত্বে আন্দোলন করতেন ছাত্র পরিষদের সদস্যরা। মহাজাতি সদনে ছাত্র পরিষদের সদর দফতরেই ছিল তাঁদের যাবতীয় রাজনৈতিক চর্চার কেন্দ্র। সেখানে ‘প্রিয়দা-সুব্রতদা’র সঙ্গে কাটানো সময়ের কথা আজ খুব মনে পড়ছে আবদুল মান্নানের।

১৯৭০ সালের সেপ্টেম্বরে ছাত্র পরিষদের সভাপতি নির্বাচিত হন সুব্রত মুখোপাধ্যায়। অল্প বয়সে মন্ত্রী হলেও ছাত্র আন্দোলনের সঙ্গে যোগাযোগ ছিল। তবে, কাজের চাপে ১৯৭৩-এ ছাত্র পরিষদের সভাপতি পদ ছেড়ে দেন সুব্রত।

নিজে সিগারেট খেতেন না। কিন্তু কোনও দিন কাউকে নিজের সামনে সিগারেট খেতে বারণ করেননি সুব্রত মুখোপাধ্যায়। উলটে সুব্রত বলতেন, “সিগারেট খাবি না! সিনেমার গল্প করবি না! কী ভাবে ছাত্র আন্দোলন করবি?” এমনই সুরসিক ছিলেন তিনি।

১৯৭১ সালের বাংলাদেশে মুক্তিযুদ্ধে সময় কলকাতায় তৎকালীন পাকিস্তানের বাংলাদেশের হাইকমিশনারের দফতরে গিয়ে সুব্রত মুখোপাধ্যায় সঙ্গে স্মারকলিপি জমা দিয়েছেন আবদুল মান্নান।

১৯৭৭ কংগ্রেসৃর হারের পর অনেকেই দল ছেড়ে নতুন দলে যান। সেই সময় বাংলায় কংগ্রেসের হাল ধরেছিলেন প্রণব মুখোপাধ্যায়, বরকত গনিখান চৌধুরী, সোমেন মিত্র এবং সুব্রত মুখোপাধ্যায়। “এবার হয়তো প্রত্যেকের এ বার দেখা হবে!” বললেন মান্নান।

সুব্রত মুখোপাধ্যায়ের হাত ধরে পরিষদীয় রাজনীতি সম্পর্কে পাঠ নিয়েছেন আবদুল মান্নান। বিধানসভার খুঁটিনাটি অনুজপ্রতিম সতীর্থকে শিখিয়ে দিয়েছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ। তৃণমূলের বিধায়ক হওয়ার পরেও বিধানসভায় কংগ্রেস বিধায়কদের ঘরে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিতেন সুব্রত। সেই আড্ডার দিনগুলির কথা আজ খুব মনে পড়ছে আবদুল মান্নানের। এবার সুব্রত মুখোপাধ্যায়ের অসুস্থতার খবর পেয়ে নিয়মিত খোঁজ নিয়েছেন তিনি। ভেবেছিলেন বাড়ি ফিরলে দেখা করে আসবেন। শনিবার, দেখা হল ঠিকই কিন্তু কথা হল না।

আরও পড়ুন- সবুজ-মেরুন পতাকায় ঢেকে দেওয়া হল সুব্রত মুখোপাধ‍্যায়ের মরদেহ, স্মৃতিচারণ বাবলুর

 

Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে