Saturday, May 16, 2026

তরজা নয়, লড়াইয়ে আছি: তথাগতকে পাল্টা দিয়ে মন্তব্য দিলীপের

Date:

Share post:

বিধানসভায় হারের পর থেকেই রাজ্য বিজেপিকে(BJP) অস্বস্তিতে ফেলে একের পর এক টুইটবাণ শানাচ্ছেন তথাগত রায়(Tathagata Roy)। আর এই টুইট তোপে চরমে উঠেছে দিলীপ ঘোষ এবং তথাগত রায়ের তরজা। শনিবার টুইট করে দিলীপ ঘোষকে(Dilip Ghosh) ‘দাবার অসহায় ঘুঁটি’ বলে কটাক্ষ করেছিলেন তথাগত। তবে বর্ষীয়ান বিজেপি নেতার সঙ্গে তরজায় যেতে রাজি নন বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি।

শনিবার এক টুইটে তথাগত রায় লিখেছিলেন, “যত বেশি জানতে পারছি দিলীপ ঘোষের প্রতি আমার সহমর্মিতা ততই বাড়ছে। কেন্দ্রীয় নেতারা তাঁকে কার্যত দাবার অসহায় ঘুঁটিতে পরিণত করেছিল। দিলীপও তাই বলেছেন। ক্রমশই বিজেপির আত্মহননের কারণ সামনে আসছে।” এখানেই না থেমে টুইটে ‘KSA’ টিমের উল্লেখ করেন তথাগত। নাম প্রকাশ্যে না আনলেও তথাগত আক্রমণের লক্ষ্য ছিল কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ এবং অরবিন্দ মেনন।

আরও পড়ুন:টাকার নিয়ে পুরভোটের টিকিট বিলি বিজেপি! ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য

রবিবার তথাগত রয় টুইট প্রসঙ্গে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি জানান, তরজায় যেতে একেবারেই রাজি নন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। পরিবর্তে সংবাদমাধ্যমকে তিনি বলেন, “তরজা নয়, লড়াইতে আছি। ইনডোর ম্যাচ নয় আউটডোর গেম খেলি”।

Related articles

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...

নেতাজি ইন্ডোরে শুরু ‘এডুকেশন ইন্টারফেস ২০২৬’, কেরিয়ারের দিশা খুঁজতে ভিড় পড়ুয়াদের 

বর্তমান যুগে দাঁড়িয়ে সঠিক সময়ে সঠিক কেরিয়ার নির্বাচন করাই ছাত্রছাত্রীদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জকে সহজ...

আর জি কর-তদন্তে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদের, অভিজিতের নিশানায় CBI আধিকারিক সীমা

হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নির্দেশে আর জি কর মামলার (RG Kar Case) শুনানির জন্য সম্পূর্ণ নতুন একটি...

এবার অবাধ নির্বাচন হবে, বিজেপি প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান: আহ্বান শুভেন্দুর

"এতদিন ছিল, অবাধে ভোট হয়নি। এবার হবে। বিজেপি (BJP) প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান"। শনিবার ফলতায় (Falta) দলীয়...